Thursday 27 August 2026,

চার দিনে নিহত শতাধিক জান্তা সেনা

প্রকাশিত : 10:13 AM, 8 April 2023 Saturday 207 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

মিয়ানমারে গত চার দিনে জান্তাবিরোধী প্রতিরোধ বাহিনী ও সশস্ত্র জাতিগত গোষ্ঠী সেনাবাহিনীর ওপর হামলা জোরদার করেছে। মিয়ানমারবিষয়ক সংবাদমাধ্যম ইরাবতী শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, গত চার দিনে দেশজুড়ে বিভিন্ন স্থানে বিরোধীদের হামলায় অন্তত ১১৪ জন সরকারি সেনা নিহত হয়েছে।

খবরে বলা হয়েছে, পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) ও কারেন জাতিগোষ্ঠীর সশস্ত্র গোষ্ঠী যৌথভাবে সরকারের বর্ডার গার্ড ফোর্সেসের (বিজিএফ) ওপর একাধিক হামলা চালিয়েছে। কারেন রাজ্যের মিয়াবতী টাউনশিপে এই হামলা চালানো হয়।

কারেন ও চিন রাজ্যের সাগাইং, মান্দালয়, মাগওয়ে ও তানিন্থারি অঞ্চলেও সংঘর্ষের খবর পাওয়া গেছে। তবে স্বতন্ত্রভাবে হতাহতের সংখ্যা যাচাই করতে পারেনি সংবাদমাধ্যমটি।

বুধ ও বৃহস্পতিবার কারেন রাজ্যের মিয়াবতী টাউনশিপে প্রতিরোধ বাহিনীর হামলায় নিহত ৮৫ জনের বেশি সেনা নিহত হয়েছে। এখানে পিডিএফের সঙ্গে হামলায় যোগ দেয় বেশ কয়েকটি সশস্ত্র জাতিগোষ্ঠী। সম্মিলিতভাবে তারা বিজিএফের অন্তত পাঁচটি ফাঁড়িতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন প্রতিরোধ বাহিনীর এক কমান্ডার। দু’দিন ধরে পরিচালিত হামলায় বিজিএফের পাঁচটি ফাঁড়ি দখলের পর সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। ৭৫টি আগ্নেয়াস্ত্র সংগ্রহ করা হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT