Wednesday 26 August 2026,

চলন্ত ট্রেনের নিচে পড়তে যাওয়া নারীকে বাঁচাল পুলিশ, ভিডিও ভাইরাল

প্রকাশিত : 08:07 AM, 6 March 2023 Monday 172 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

চলন্ত ট্রেন প্ল্যাটফর্ম পার হচ্ছিল। এমন সময় এক নারী হাতের ব্যাগটি প্ল্যাটফর্মে ছুড়ে মারেন। এর পর ছেলেকে নিয়ে তড়িঘড়ি করে ট্রেন থেকে নামার চেষ্টা করেন। কিন্তু ঠিকমতো নামতে না পেরে হোঁচট খেয়ে পড়ে যান। আরেকটু হলেই ট্রেনের নিচে পড়ে যাচ্ছিলেন।

ঠিক তখনই ছুটে আসেন এক পুলিশ কর্মকর্তা। সন্তানসহ ওই নারীকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে। সাহসী পদক্ষেপ নিয়ে নারীকে বাঁচানোয় পুলিশ কর্মকর্তার প্রশংসা করছেন সবাই।

ভারতের উত্তর প্রদেশের কানপুরের এ ঘটনা রেলস্টেশনে থাকা ক্লোজড সার্কিট ক্যামেরায় (সিসিটিভি) ধরা পড়েছে। আর ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছে উত্তর প্রদেশ পুলিশ। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পর অনেকে প্রতিক্রিয়া জানিয়েছেন। ইতোমধ্যে ২০ হাজারের বেশিবার দেখা হয়েছে ভিডিওটি। এ ছাড়া ভিডিওতে লাইক পড়েছে দুই হাজারের বেশি। ভিডিওর নিচে এসেছে অসংখ্য মন্তব্য। যার বেশির ভাগই পুলিশ কর্মকর্তার ভূয়সী প্রশংসা।

একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, ‘ইয়াংম্যানকে স্যালুট জানাই।’ ভিডিওর নিচে আরেকজন লিখেছেন ‘ভালো একটি কাজ।’ সন্তানসহ নারীর জীবন বাঁচানোয় উত্তর প্রদেশ পুলিশের ওপর বেজায় খুশি মানুষ। একজন লিখেছেন, ‘উত্তর প্রদেশের পুলিশকে স্যালুট।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT