Friday 20 November 2026,

ঘরের শত্রু বিভীষণ? সেনাবাহিনীদের যা বললেন পুতিন

প্রকাশিত : 05:16 PM, 20 December 2022 Tuesday 205 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইউক্রেনে রাশিয়ার হামলার আজ ৩০০ দিন হলো। তবে যুদ্ধ থামানোর ইঙ্গিত নেই কোনো পক্ষ থেকে। নতুন নতুন কৌশলে এগিয়ে যাচ্ছেন পুতিন ও জেলেনস্কি। এবার নিজ সেনা দলের মধ্যে বিশ্বাসঘাতক আছে কিনা সেদিকে সতর্ক থাকার ব্যাপারেও জোর দিয়েছেন পুতিন। খবর আলজাজিরার।

দেশটির নিরাপত্তা বাহিনী দিবসে দেওয়া এক ভাষণে এ সতর্কবার্তা দিয়েছেন পুতিন। এ সময় সীমান্তে নিরাপত্তা জোরদারের ওপরও গুরুত্ব দেন তিনি।

এফএসবির উদ্দেশ্যে তিনি বলেন, ‘সীমান্তে কোনোরকম সহিংসতার চেষ্টা করা হলে কঠোর হাতে তা দমন করতে হবে। সেই সঙ্গে নিজেদের ভেতর কোনো গুপ্তচর ও বিশ্বাসঘাতক থাকলে তাও শনাক্ত করে নিশ্চিহ্ন করে দিতে হবে।’

এ সময় পুতিন আরও বলেন, ‘ইউক্রেনের মস্কো নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে জনগণের নিরাপত্তা নিশ্চিত করাটা বিশেষ নিরাপত্তা বাহিনীর (এফএসবি) দায়িত্ব।’

গত সেপ্টেম্বরে ইউক্রেনের কয়েকটি অঞ্চলকে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত ঘোষণা করে রাশিয়া। কিয়েভ এবং তাদের পশ্চিমা মিত্ররা এ অন্তর্ভুক্তিকরণের স্বীকৃতি না দিয়ে একে ‘অবৈধ’ বলে উল্লেখ করেছে।

দখল করা এ চার অঞ্চলের নিরাপত্তার ব্যাপারে এফএসবিকে উদ্দেশ্যে করে পুতিন বলেন, ‘তাদের জন্য সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা, তাদের অধিকারের প্রতি শ্রদ্ধাবোধ ও স্বাধীনতা নিশ্চিত করতে সাধ্যমতো সবকিছু করাটা আপনাদের দায়িত্ব।’ নিরাপত্তা বাহিনীকে আরও অত্যাধুনিক সরঞ্জাম ও অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT