Thursday 27 August 2026,

গ্রেফতারের পর মুক্ত ট্রাম্প

প্রকাশিত : 07:18 AM, 5 April 2023 Wednesday 182 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

গ্রেফতারের পর মুক্ত হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আনিত ৩৪টি অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণ না হওয়ায় ট্রাম্প মুক্তি পান বলে জানিয়েছে সিএনএন।

এর আগে, পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দিয়ে মুখ বন্ধ করার মামলায় মঙ্গলবার প্রথমবারের মতো আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন ট্রাম্প। সেখানেই আঙুলের ছাপ নেওয়ার প্রক্রিয়ার সময় তাকে গ্রেফতার দেখানো হয়।

এদিকে মুক্তি পাওয়ার পর কিছু পরেই আইনগত প্রক্রিয়া সেরে দ্রুত ম্যানহাটন আদালত চত্বর ছাড়েন তিনি। আদালত চত্বর ছাড়ার সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি সাবেক প্রেসিডেন্ট।

তবে ডোনাল্ড ট্রাম্পের অ্যাটর্নি টড ব্লাঞ্চ জানিয়েছেন পুরো বিষয় নিয়ে তার মক্কেল হতাশ এবং বিচলিত। তিনি বলেন, ‘এটা ভালো দিন নয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তার সঙ্গে এ দেশে এমনটি ঘটবে বলে আশা করি না। আপনিও আশা করেন না। আমরা এর বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছি, কঠোরভাবে লড়াই করব।’

ট্রাম্পের আদালতে হাজিরা দেয়ার ইস্যুতে নিউইয়র্ক জুড়ে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়। রিপাবলিকান নেতা ট্রাম্প গ্রেফতার হলে তার অনুসারীরা হিংসাত্মক প্রতিবাদের পথে হাঁটতে পারে বলে আশঙ্কা ছিল আইনশৃঙ্খলা বাহিনীর। নিউইয়র্কের কয়েকটি রাস্তায় ট্রাম্প সমর্থকরা জমায়েতও করেন। বিপরীতে ট্রাম্পের শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করেছেন তার বিরোধীরাও।

এর আগে, আদালতে আত্মসমর্পণের জন্য ফ্লোরিডা রাজ্য থেকে ব্যক্তিগত একটি উড়োজাহাজে করে নিউইয়র্কের উদ্দেশে রওনা হন ট্রাম্প। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘নিউইয়র্ক যাচ্ছি। মেক আমেরিকা গ্রেট এগেইন।

আড়াই ঘণ্টা পর তাকে বহন করা বিমানটি নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে অবতরণ করে। ট্রাম্পের এই যাত্রা যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেলগুলোতে সরাসরি সম্প্রচার করা হয়।

২০১৬ সালে পর্ন তারকা স্টর্মি সংবাদ মাধ্যমের সঙ্গে যোগাযোগ করেন। তখন তিনি তার জবানবন্দি বিক্রি করতে চান। তার ভাষায় ২০০৬ সালে তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যভিচারী সম্পর্কে লিপ্ত ছিলেন। এ ঘটনাকে চাপা দিতে তাকে এক লাখ ৩০ হাজার ডলার দেয়া হয় বলেও জানান স্টর্মি। পরে স্টর্মিকে ঘুষ দেয়ার মামলায় গত বৃহস্পতিবার ট্রাম্প ফৌজদারি অপরাধে অভিযুক্ত হন। তবে শুরু থেকেই এ অভিযোগ নাকচ করে আসছেন ট্রাম্প।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT