গ্রিসে নৌকা ডুবে চার অভিবাসীর মৃত্যু
প্রকাশিত : 08:24 AM, 8 October 2025 Wednesday 86 বার পঠিত
গ্রিসে নৌকা ডুবে চার অভিবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ৩৮ জন অভিবাসী বহনকারী একটি নৌকা লেসবোস উপকূলে ডুবে যায়। লেসবোসের গেরা উপসাগর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া উপকূলের কাছ থেকে আরও ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল বাতাসের কারণে ১ দশমিক ৫ মিটার ঢেউ উঠলে অভিবাসীদের বহনকারী নৌকাটি উপকূলের কাছে ধাক্কা খায়। পরবর্তীতে তা ডুবে যায়। বেঁচে ফেরাদের বেশিরভাগই আফ্রিকার দেশগুলো থেকে এসেছিলেন। তাদেরকে লেসবোর একটি অভ্যর্থনা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
গ্রিসে সম্প্রতি অভিবাসী ও শরণার্থীদের আগমনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। জুলাইয়ে দেশটি তাদের অভিবাসন নীতি কঠোর করে। উত্তর আফ্রিকা থেকে আসা মানুষদের আশ্রয় দাবি তিন মাসের জন্য স্থগিত করা হয়। বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা অবশ্য ওই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। এর মধ্যে জাতিসংঘের শরণার্থী সংস্থা ও ইউরোপ কাউন্সিল অন্যতম। সূত্র: রয়টার্স, ওয়াশিংটন পোস্ট, আরব নিউজ
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























