Friday 20 November 2026,

গ্রিসে দাবানল: জঙ্গল থেকে মিলল ১৮ লাশ

প্রকাশিত : 06:44 AM, 23 August 2023 Wednesday 173 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

দাবানলে গত চারদিন ধরে জ্বলতে থাকা গ্রিসের উত্তরাঞ্চলের বন এলাকা থেকে ১৮টি লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার আভান্তাস গ্রামের বাইরে একটি কুটিরের কাছে খুঁজে পাওয়া গেছে এসব লাশ। গ্রিক ফায়ার সার্ভিস এ তথ্য জানিয়েছে।

ফায়ার সার্ভিস সূত্র আরও জানিয়েছে, যাদের লাশ উদ্ধার করা হয়েছে তারা অভিবাসনপ্রত্যাশী হতে পারে। দাদিয়া বনের ওই জায়গায় একজন শবপরীক্ষক এবং একটি তদন্ত দল যাচ্ছে।

এদিকে তুরস্ক সীমান্তের অদূরে উত্তর-পূর্ব গ্রিসের এভরস অঞ্চল আগুনে সব ধ্বংস হয়ে গেছে। অ্যালেক্সান্দ্রোপলিস নগরীর একটি হাসপাতাল খালি করে দিতে হয়েছে।

অ্যালেক্সান্দ্রোপলিস নগরীর উত্তরে দাদিয়া ন্যাশনাল পার্ক একটি বিশাল কাঠের এলাকা। সেখানে সোমবার থেকে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়েছিল বলে ধারণা করা হয়।

কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, ফায়ার ব্রিগেড পুড়ে যাওয়া একটি ভবনের ধ্বংসস্তুপে এই দেহগুলোর খোঁজ পায়।

ফায়ার সার্ভিসের মুখপাত্র ইয়ানিস আর্টোপিয়স বলেন, মারা যাওয়ারা গ্রিসে অবৈধভাবে ঢুকে পড়েছিল কিনা সে সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। কারণ, সেখানকার কোনো অধিবাসী নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি।

বিবিসি জানায়, এভরস অঞ্চল সিরীয়, এশীয় অভিবাসনপ্রত্যাশীদের জন্য গ্রিসে প্রবেশের সবচেয়ে পছন্দের পথ। তুরস্ক থেকে এভরস নদী পেরিয়ে তারা ঢুকে পড়তে পারে ইউরোপীয় ইউনিয়নে। দাদিয়া বনও অভিবাসনপ্রত্যাশীদের জন্য পছন্দের রুট হিসাবেই পরিচিত।

গ্রিসের জায়গায় জায়গায় দাবানল ছড়িয়ে পড়ছে। দমকা বাতাস এবং মঙ্গলবার তাপমাত্রা বেড়ে ৩৯ ডিগ্রি সেলসিয়াস হওয়ার মুখে থাকায় দাবানল পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।

ফায়ার সার্ভিসের মুখপাত্র বলেছেন, এলাকার সব মোবাইল ফোনে জরুরি বার্তা পাঠানো হয়েছে। এর মধ্যে আছে বিদেশি নেটওয়ার্কও।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT