Saturday 08 August 2026,

গোতাবায়ার বাসভবনে মিলল লাখ লাখ রুপি

প্রকাশিত : 05:51 PM, 11 July 2022 Monday 270 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের সরকারি বাসভবন টেম্পল ট্রিতে লাখ লাখ রুপি খুঁজে পাওয়ার দাবি করেছেন বিক্ষোভকারীরা। ভবনটিতে বিক্ষোভকারীরা ঢোকার পর এ দাবি করেন তারা।

রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে গোতাবায়ার বাসভবন থেকে খুঁজে পাওয়া সেই রুপি গুনতে দেখা যায় বিক্ষোভকারীদের।

রুপির বান্ডিল ঘিরে আছেন কয়েক জন। তাদের মধ্যে একজন সেই রুপি গুনছেন। মোবাইলে সেই দৃশ্য ধারণ করছেন কেউ কেউ। এ সময় অন্য একজন এসে ক্যামেরার সামনে আরও কয়েক বান্ডিল রুপি দেখাচ্ছিলেন।

শ্রীলঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, সরকারবিরোধী বিক্ষোভকারীরা টেম্পল ট্রিতে যে অর্থ খুঁজে পেয়েছেন, তা ভবনের নিরাপত্তা ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রাসঙ্গিক তথ্যগুলো খতিয়ে দেখার পরে ভবনের বর্তমান পরিস্থিতি কী সেটা ঘোষণা দিয়ে জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গত শনিবার সরকারবিরোধী শত শত বিক্ষোভকারী শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর কেন্দ্রস্থলে প্রেসিডেন্ট গোতাবায়ার সরকারি বাসভবনে ঢোকে পড়েন। বিক্ষোভকারীদের আরেকটি দল প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের ব্যক্তিগত বাড়িতে ঢুকে অগ্নিসংযোগ করেন।

বিক্ষোভকারীরা যখন প্রেসিডেন্টের বাসভবনে ঢোকেন, তখন সেখানে গোতাবায়া ছিলেন না। এখন তিনি কোথায় আছেন, সে খবরও কেউ জানেন না। এ ঘটনার পর তার সঙ্গে শুধু স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনের কথা হয়েছে।

গোতাবায়া স্পিকার মাহিন্দা ইয়াপাকে জানিয়েছেন, আগামী বুধবার তিনি পদত্যাগ করবেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT