Sunday 09 August 2026,

গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতে চীনা যুবক গ্রেপ্তার

প্রকাশিত : 05:23 PM, 25 February 2023 Saturday 209 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ভারতের উত্তরপ্রদেশে নেপাল সীমান্ত থেকে চীনা যুবক ওয়াং গৌজুনকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত থাকার (গুপ্তচরবৃত্তি) অভিযোগে তাকে আটকের পর প্রথমে পাঁচদিন এবং পরে আরও চারদিন পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের আদেশ দেন ভারতের আদালতের বিচারক।

ভারতের পুলিশ চীনা যুবকের কাছে থাকা মোবাইল ও ক্যামেরা জব্দ করতে এবং তার ব্যবহৃত ফটো অ্যাপের নিয়ন্ত্রণ নিতে আদালতের কাছে আবেদন জানিয়েছে।

গত ১৭ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের লক্ষ্মীপুর খেরি এলাকার গৌরীফান্তা-নেপাল সীমান্ত থেকে সন্দেহভাজন হিসেবে ওয়াং গৌজুনকে আটক করে সীমান্ত বাহিনী ‘সশস্ত্র সীমা বল’।

প্রথমে ওই যুবক চীন থেকে থাইল্যান্ড যান। সেখান থেকে নেপাল হয়ে গত ১৪ ফেব্রুয়ারি সীমান্ত পথে বাসে চড়ে ভারতে প্রবেশ করেন তিনি। দিল্লির বহু জায়গায় ঘুরাঘুরি করেন এবং এই সময় কিছু স্পর্শকাতর স্থাপনায়ও যান। নেপাল ফেরার সময় তাকে আটক করা হয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT