Friday 24 July 2026,

গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন

প্রকাশিত : 09:20 AM, 26 August 2024 Monday 134 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

নারায়ণগঞ্জের রূপসীতে অবস্থিত গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

রোববার রাত ১০টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়েই প্রথম দিকে ৭টি ইউনিট যায়। কিন্তু পরে আগুনের তীব্রতা বাড়লে যোগ দেয় আরও ৩টি ইউনিট।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, রূপসীতে অবস্থিত গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট, কাঁচপুর, আদমজী ইপিজেড ও কাঞ্চন ফায়ার স্টেশনের মোট ১০টি ইউনিট কাজ করছে।

জানা গেছে, ঘটনাস্থল থেকে ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT