Thursday 27 August 2026,

গাজার আকাশে উড়ছে মার্কিন ড্রোন

প্রকাশিত : 05:24 PM, 3 November 2023 Friday 169 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে বন্দি জিম্মিদের খোঁজে অবরুদ্ধ গাজা উপত্যকায় ড্রোন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন এসব ড্রোন এক সপ্তাহের বেশি সময় ধরে গাজার আকাশে উড়ছে।

শুক্রবার দুই মার্কিন কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে রয়টার্স।

নাম প্রকাশ না করার শর্তে দুই মার্কিন কর্মকর্তা বলেন, জিম্মিদের অবস্থান শনাক্তে সহায়তা করার জন্য গাজার আকাশে গোয়েন্দা ড্রোন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। আরেক কর্মকর্তা বলেছেন, গত এক সপ্তাহের বেশি সময় ধরে এসব ড্রোন গাজার আকাশে উড়ছে।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরাইলে নজিরবিহীন হামলা চালিয়ে ১৪০০ ইসরাইলি হত্যার পাশাপাশি দুই শতাধিক ইসরাইলি ও বিদেশি নাগরিককে জিম্মি করে নিয়ে যায় হামাস। হামাসের এ হামলার পর থেকে ইসরাইলে অবস্থানরত ১০ মার্কিন নাগরিকের কোনো খোঁজ মিলছে না।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ধারণা করছেন, এসব মার্কিন নাগরিককে হামাস ধরে নিয়ে গেছে এবং গাজাজুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন টানেলে তাদের রাখা হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT