Friday 21 August 2026,

গাজাযুদ্ধে ৮৮০ ইসরায়েলি সেনা নিহত

প্রকাশিত : 06:48 AM, 1 July 2025 Tuesday 137 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

গাজা উপত্যকাজুড়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া চলমান যুদ্ধে ৮৮০ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করে নিহত সেনাদের নামের তালিকা প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

গাজা উপত্যকাজুড়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া চলমান যুদ্ধে ৮৮০ ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নিহত সেনাদের নামের তালিকা প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, নিহত সেনাদের মধ্যে ৩২৯ জন ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা সীমান্তে হামাসের আক্রমণের সময় এবং কমপক্ষে ৪৩৬ জন হামাসনিয়ন্ত্রিত অঞ্চলে স্থল আক্রমণ ও সীমান্তে অভিযানের সময় নিহত হন।

এদিকে, গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সঙ্গে সংঘর্ষে ৫৮ জন নিহত সদস্যের তালিকা প্রকাশ করেছে ইসরায়েল পুলিশ। নিহতদের মধ্যে অনেকেই অফিসার পদমর্যাদার বলে জানা গেছে।

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ৮০ জন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে আইডিএফ।

একইসঙ্গে পশ্চিম তীর এবং ইসরায়েলে সংঘর্ষে নিহত হয়েছে ১৭ জন ইসরায়েলি সেনা।

ইরাক থেকে ড্রোন হামলায় দুইজন এবং ইরান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় একজন সেনা নিহতের তথ্যও নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।

আইডিএফের প্রকাশিত তালিকায়, পশ্চিম তীরে গুলিতে একজন, লেবানন সীমান্তে গোলাবারুদের ত্রুটির কারণে একজন, উত্তর ইসরায়েলে ট্যাঙ্ক দুর্ঘটনায় দুইজন নিহতসহ যুদ্ধের সময় সরাসরি সম্পর্কিত নয় এমন বেশ কয়েকটি মারাত্মক ঘটনা নিহতের তথ্যও রয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজা-ইসরায়েল সংঘাতে প্রায় ১,২০০ জন ইসরায়েলি নিহতদের খবর পাওয়া গেছে। অন্যদিকে, উপত্যকাজুড়ে ভয়াবহ ও ধ্বংসাত্মক হামলা চালিয়েছে দখলদার বাহিনী।

ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৫৬ হাজার ৩৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের পাশাপাশি আহত হয়েছেন আরও ১ লাখ ৩২ হাজার ৬৩২ জন ফিলিস্তিনি।

নিহত ফিলিস্তিনিদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু। সূত্র: টাইমস অব ইসরায়েল, আনাদোলু

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT