Thursday 20 August 2026,

গাজায় মানবিক সহায়তা অবরোধে ক্ষুব্ধ কানাডা, ইসরাইলকে নিয়ন্ত্রণ ছাড়ার আহ্বান কার্নির

প্রকাশিত : 06:38 AM, 26 July 2025 Saturday 116 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

গাজায় মানবিক সংকট ঠেকাতে ব্যর্থ হওয়ায় ইসরাইলের সমালোচনা করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি ইসরাইলকে সাহায্যের নিয়ন্ত্রণ আন্তর্জাতিক সংস্থার হাতে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় কার্নি বলেন, ‘ইসরাইল নিয়ন্ত্রিত সহায়তা কেন্দ্রে আন্তর্জাতিক সংস্থাসমূহের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ মানবিক সহায়তা ব্যবস্থা গড়ে তুলতে হবে।’

তিনি আরও জানান, ‘এই আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে বিপুল পরিমাণ কানাডার অর্থায়নে সরবরাহকৃত সহায়তা আটকে আছে, যা ক্ষুধার্ত সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারছে না।’

কার্নি বলেন, মানবিক সহায়তা প্রবেশে ইচ্ছাকৃত বাধা সৃষ্টি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

তিনি সব পক্ষকে ‘সৎভাবে একটি যুদ্ধবিরতিতে পৌঁছানোর’ জন্য আলোচনার আহ্বান জানান। একই সঙ্গে কানাডার অবস্থান স্পষ্ট করে বলেন, হামাস যেন সকল জিম্মিকে মুক্তি দেয় এবং ইসরাইল যেন গাজা ও পশ্চিম তীরের ভৌগোলিক অখণ্ডতা মেনে চলে।

কানি বলেন, ‘কানাডা একটি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে সমর্থন করে, যা ইসরাইলি ও ফিলিস্তিনিদের জন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবে।

তিনি আরও জানান, কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ আগামী সপ্তাহে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের ‘টু-স্টেট সল্যুশন’ শীর্ষ সম্মেলনে অংশ নেবেন।

ইসরাইলের মাসের পর মাস ধরে চলা গাজা অবরোধের কারণে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ক্রমবর্ধমান সমালোচনা করছে। তারা বলছে, মানবিক সহায়তা প্রবেশে কঠোর বিধিনিষেধ থাকায় ক্ষুধা ও রোগ ছড়িয়ে পড়ছে গাজার জনগণের মধ্যে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT