শুক্রবার ১৫ মে ২০২৬, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা ৬৭ জনকে গুলি করে মারল ইসরায়েল

প্রকাশিত : ০৯:১৩ পূর্বাহ্ণ, ২১ জুলাই ২০২৫ সোমবার ১২০ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

গাজার উত্তরে ত্রাণের জন্য অপেক্ষায় থাকা অন্তত ৬৭ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গতকাল রোবববার জাতিসংঘের ত্রাণবাহী ট্রাকের জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর নির্বিচার গুলি চালানো হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ ঘটনায় আহত হয়েছেন অনেকে। এ ছাড়া গাজার দক্ষিণে আরেকটি ত্রাণ বিতরণকেন্দ্রের কাছে অন্তত ৬ জন নিহতের তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ। সাম্প্রতিক সময়ে ত্রাণ নিতে গিয়ে ফিলিস্তিনিদের হতাহতের ঘটনা বাড়ছে। এর আগে শনিবার ত্রাণ নিতে গিয়ে হামলায় অন্তত ৩৬ জন নিহত হন।

ইসরায়েলি বাহিনী বলছে, রোববার গাজার উত্তরে কয়েক হাজার মানুষের ভিড়ের কারণে তাদের সেনারা সতর্কতামূলক গুলি ছোড়ে। প্রাথমিকভাবে যা হতাহতের সংখ্যা বলা হচ্ছে, তা অতিরঞ্জিত হতে পারে। ইসরায়েলি বাহিনী আরও বলেছে, ‘ইসরায়েল কখনোই ইচ্ছাকৃতভাবে মানবিক সহায়তা বহনকারী ট্রাককে লক্ষ্যবস্তু বানায় না।’

এক বিবৃতিতে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানায়, গাজায় প্রবেশের পরপরই তাদের ২৫টি খাদ্যবাহী ট্রাকের একটি বহর ‘ক্ষুধার্ত মানুষের বিশাল ভিড়ের’ মধ্যে পড়ে। তাদের ওপর গুলি চালানোর ঘটনা ঘটে। ত্রাণের জন্য অপেক্ষমাণ সাধারণ মানুষের ওপর যেকোনো ধরনের সহিংসতা পুরোপুরি অগ্রহণযোগ্য বলেও উল্লেখ করে ডব্লিউএফপি।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, গাজায় বাড়তে থাকা মৃত্যুর সংখ্যা ও চরম খাদ্য সংকটের বিষয়ে ক্ষুব্ধ তাদের সংগঠন। এমন পরিস্থিতির কারণে কাতারে চলমান যুদ্ধবিরতি আলোচনা ব্যাহত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন ওই হামাস কর্মকর্তা।

এদিকে গাজা থেকে নতুন করে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। যেসব এলাকায় বিপুলসংখ্যক মানুষ আশ্রয় নিয়েছেন, সেসব স্থান থেকে তাদের সরে যেতে বলা হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT