গাছের সঙ্গে কোলাকুলি করে রেকর্ড
প্রকাশিত : 08:43 AM, 28 April 2024 Sunday 183 বার পঠিত
ঘানার বাসিন্দা আবু বকর তাহিরু। সম্প্রতি মাত্র এক ঘণ্টায় এক হাজারের বেশি গাছের সঙ্গে কোলাকুলি করে গিনেস বুকে নাম লিখিয়েছেন তিনি।
বনবিদ্যা বিভাগে পড়াশোনা করা ২৯ বছর বয়সি এ যুবক এক ঘণ্টায় এক হাজার ১২৩টি গাছের সঙ্গে কোলাকুলি করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের তুস্কেগি ন্যাশনাল ফরেস্টে এই কীর্তি গড়েন। খবর ইউপিআইয়ের।
রোজা রাখা অবস্থাতেই তিনি এ রেকর্ড করেন। রেকর্ড গড়ার সময় দুই হাত দিয়ে গাছকে জড়িয়ে ধরা, কোনো গাছকে এক বারের বেশি জড়িয়ে না ধরার শর্ত মানতে হয় আবু বকরকে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























