Wednesday 18 November 2026,

খামেনির ফতোয়া বাস্তবায়নের জন্য রুশদির ওপর হামলা: যুক্তরাষ্ট্র

প্রকাশিত : 08:45 AM, 26 July 2024 Friday 150 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

২০২২ সালে ব্রিটিশ ঔপন্যাসিক ‘দ্য স্যাটানিক ভার্সেস’-এর লেখক সালমান রুশদির ওপর হামলার অভিযোগে অভিযুক্ত হাদি মাতারের বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ আনা হয়েছে। অভিযোগে জানা গেছে, তিনি ১৯৮৯ সালে ইরানের ধর্মীয় নেতা খামেনির দেওয়া ফতোয়া বাস্তবায়নের জন্য রুশদিকে হত্যার চেষ্টা চালান।

বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

বুধবার তার বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, হাদি মাতার হিজবুল্লাহকে সরাসরি সহায়তা করেছেন। এএফপি জানিয়েছে, এবারই প্রথম যুক্তরাষ্ট্র রুশদির ওপর হামলার সঙ্গে হিজবুল্লাহকে সংযুক্ত করল।

কয়েক সপ্তাহ আগে লেবানিজ-আমেরিকান নাগরিক হাদি মাতারকে সরকারি কৌঁসুলিরা অভিযোগের দায় মেনে নিয়ে কারাদণ্ড কমানোর প্রস্তাব দেন। তবে এতে রাজি না হয়ে নিজেকে আবারো নির্দোষ দাবি করেন মাতার।

২০২২ সালের আগস্টে রুশদির (৭৭) ওপর ছুরি হাতে ঝাঁপিয়ে পড়েন মাতার। এ সময় রুশদি নিউইয়র্কের একটি অনুষ্ঠানের মঞ্চে বক্তব্য রাখছিলেন। তাকে আততায়ী ১০-১২ বার ছুরিকাঘাত করেন। এ হামলার জেরে রুশদি একটি চোখে দৃষ্টিশক্তি হারিয়েছেন।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে রুশদি জানান, ‘মাতার সিঁড়ি দিয়ে দৌড়ে এসে তাকে ১২ বার ছুরিকাঘাত করেন।’

২৭ সেকেন্ড ধরে চলা হামলার বিষয়ে রুশদি বলেন, ‘আমি তার বিরুদ্ধে লড়তে পারিনি। আমি তার কাছ থেকে দৌড়ে পালাতেও পারিনি।’

১৯৮৮ সালে ‘দ্য স্যাটানিক ভার্সেস’ নামে একটি বই প্রকাশ করেন তিনি। এই বই প্রকাশের পর ইরানের তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি একে ইসলাম ধর্মের প্রতি অবমাননাকর বলে ঘোষণা দেন।

১৯৮৯ সালে একটি ‘ফতোয়া’ জারি করে বিশ্বের সব মুসলমানদের রুশদিকে হত্যা করার আহ্বান জানান খামেনি।

বুধবার এফবিআই এক বিবৃতিতে জানিয়েছে, হিজবুল্লাহ এই ফতোয়াকে সমর্থন করে। নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড এক পৃথক বিবৃতিতে বলেন, আমাদের অভিযোগ হলো- ২০২২ সালে ইরানের শাসকগোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠ ও (যুক্তরাষ্ট্রের) তালিকাভুক্ত জঙ্গি সংগঠন হিজবুল্লাহর পক্ষ নিয়ে হাদি মাতার সালমান রুশদিকে হত্যার প্রচেষ্টা চালান, যা একটি জঙ্গি কার্যক্রম হিসেবে বিবেচিত।

মার্কিন বিচার বিভাগ জানায়, ২০২০ সালের সেপ্টেম্বর থেকে শুরু করে হামলার আগপর্যন্ত মাতার হিজবুল্লাহকে এ ফতোয়া বাস্তবায়নের জন্য প্রত্যক্ষভাবে সহায়তা করেছে।

মাতারের আইনজীবী নাথানিয়েল ব্যারোন বিবিসিকে জানান, তার মক্কেল নতুন অভিযোগেও নিজেকে নির্দোষ দাবি করবেন।

ব্যারোন বলেন, এসব অভিযোগ থেকে দায়মুক্তির জন্য আমাদের সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগিয়ে আইনি লড়াই চালিয়ে যাব। মাতার তার বিরুদ্ধে আনা সব অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করছেন।

গ্রেফতারের পর দুই বছর পেরিয়ে গেলেও এখনো একবারও জামিন পাননি ২৬ বছর বয়সি মাতার। পশ্চিমা দেশ, মধ্যপ্রাচ্যের কিছু দেশ ও আরব লীগের সদস্যরা হিজবুল্লাহকে জঙ্গি সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

নিউজার্সির বাসিন্দা হাদি মাতার কী কারণে রুশদির ওপর হামলা চালিয়েছিলেন, সেই বিষয়টি এখনো পরিষ্কার নয়।

কারাগার থেকে নিউইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে মাতার জানান, তিনি ইউটিউবে রুশদির ভিডিও দেখেছেন এবং তিনি এ ধরনের ভণ্ড মানুষদের পছন্দ করেন না। রুশদির বইয়ের মাত্র দুই পাতা পড়েছেন তিনি। তা সত্ত্বেও তার বিশ্বাস, রুশদি ‘ইসলামকে আক্রমণ করেছেন।’

হামলার পর ছয় সপ্তাহ হাসপাতালে ছিলেন রুশদি। হামলার বিষয়ে পরে তিনি একটি বই লেখেন, যা এ বছরের শুরুতে প্রকাশিত হয়েছে।

ফতোয়া জারির পর ১০ বছর লন্ডনে লোকচক্ষুর অন্তরালে ছিলেন রুশদি। তবে গত ২০ বছর তিনি নিউইয়র্কে স্বাভাবিক জীবনযাপন করছেন। নিউইয়র্কের বাসিন্দা রুশদির জন্ম ভারতে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT