শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়ালালামপুরে বাংলাদেশিসহ ৪৬ অবৈধ অভিবাসী গ্রেফতার

প্রকাশিত : ০৫:৪২ অপরাহ্ণ, ২৬ মার্চ ২০২৪ মঙ্গলবার ১৮৩ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি শপিং মল থেকে বাংলাদেশিসহ ৪৬ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। সোমবার স্থানীয় সময় দুপুর ২টায় শহরের বুকিত বিনতাংয়ের জালান ইম্বির পাশে একটি শপিং মলে একাধিক দোকানে অভিযান চালিয়ে এ অভিবাসীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া অবৈধ অভিবাসীদের মধ্যে ৪ ইন্দোনেশিয়ান, ৮ বাংলাদেশি, ভারতের ১০, মিয়ানমারের ১৬ এবং ৮ জন পাকিস্তানের।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল (অপারেশনস) জাফরি এমবোক ত্বহা বলেছেন, একাধিক অভিযোগের ভিত্তিতে, সেলুন, পোশাকের বুটিক এবং পারফিউমের দোকানে কর্মরত অবস্থায় ২০ জন পুরুষ এবং ২৬ জন মহিলা, অবৈধ অভিবাসীদের গ্রেফতার করা হয়। যাদের বয়স ২০ থেকে ৪৫ বছরের মধ্যে।

সোমবার অভিযানের পর জাফরি এমবোক ত্বহা সাংবাদিকদের বলেন, অভিবাসীদের বৈধ পাস বা পারমিট না থাকা, অতিবাহিত করা এবং পাসের শর্তগুলি না মানার অপরাধে তাদের গ্রেফতার করা হয়। একইসঙ্গে চারজন স্থানীয় নিয়োগকর্তাকেও আটক গ্রেফতার করা হয়েছে।

রাজধানী শহরের ২০টি ‘হটস্পট’ এর মধ্যে একটি। এ শপিং মলটি পুলিশের নজরদারিতে ছিল বলেও জানান জাফরি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT