Friday 20 November 2026,

কিভাবে মারা যাবেন পুতিন, জানালেন পশ্চিমা বিশেষজ্ঞরা

প্রকাশিত : 07:10 AM, 17 March 2023 Friday 192 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ভ্লাদিমির পুতিন। স্মায়ুযুদ্ধ পরবর্তী রাশিয়ার সবচেয়ে প্রভাবশালী প্রেসিডেন্ট। বিশ্ব রাজনীতির ‘মহানায়ক’ রাশিয়ার এই লৌহমানবকে নিয়ে পশ্চিমা বিশ্বের জল্পনা-কল্পনা, গুজব-গুঞ্জন, ভর্ৎসনা-ভবিষ্যদ্বাণীর শেষ নেই।

গত এক দশক ধরেই চলছে এ অতি-উৎসাহী চর্চা। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই সে ‘ঐতিহ্য’ আরও উর্বর হয়ে উঠেছে।

গত এক বছর ধরে রুশবিরোধী পশ্চিমা ভবিষ্যদ্বাণী হলো-দীর্ঘদিন ধরেই মরণব্যাধি ক্যানসারের সঙ্গে ঘর করছেন পুতিন। চলমান এ রটনার নতুন সংস্করণ হলো ‘পিঠে গুলি লেগে মৃত্যু হবে পুতিনের’। কিন্তু কে বা কারা এই গুলি করবে তার কোনো পূর্বাভাস ভবিষ্যদ্বাণীতে নেই!

ব্রিটিশ দৈনিক এক্সপ্রেস ইউকের এক প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন ক্যানসারসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। দিন দিন তার স্বাস্থ্যের অবনতি হচ্ছে বলেও কেচ্ছা রটেছে খোদ রাশিয়াতেই।

কিন্তু রুশ টেলিগ্রাম চ্যানেল এসভিআরের ওই পোস্টগুলা যাচাই করা হয়নি বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

পোস্টগুলোর সূত্র ধরে এক্সপ্রেস ইউকে বলছে, ৭০ বছর বয়সি এই প্রেসিডেন্টকে চিকিৎসা করাতে হবে চলতি মাসেই। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্বিতীয় বছরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞরা পুতিনের স্বাস্থ্য নিয়ে তাদের ভাবনা ও ভবিষ্যদ্বাণীর কথা জানান ব্রিটিশ এই সংবাদমাধ্যমকে।

সবচেয়ে বড় ভবিষ্যদ্বাণীটি করেছেন ওয়াশিংটনভি

ত্তিক রুশ দুর্নীতি বিশেষজ্ঞ নাট সিবলিল। তিনি বলেন, ‘তিনি জানেন কিভাবে মারা যাবেন পুতিন।’ বার্ধক্যে অথবা পিঠে গুলির আঘাতে রাশিয়ার এই প্রেসিডেন্ট মারা যাবেন।

আরও বলেন, পুতিনের ব্যাপারে কখনো সুখী সমাপ্তির চিন্তা করা যায় না। নিশ্চিতভাবে ভবিষ্যদ্বাণী করা যায় যে, অন্যান্য ধনী রুশদের মতো পুতিন তার উপপত্মীদের সাথে ফ্রেঞ্চ রিভেয়ার শান্তিপূর্ণ প্রাসাদে অবসর নেবেন না।

পুতিন প্যারিকসন রোগে ভুগছেন বলে দাবি ওঠে বিভিন্ন সময়। স্মায়ুতন্ত্রের রোগ এই প্যারিকসন, যা স্মায়ু নিয়ন্ত্রিত বিভিন্ন অঙ্গের ওপর প্রভাব ফেলে। পুতিন একজন থাইরয়েড ক্যানসার ডাক্তারের সঙ্গে ঘুরে বেড়ান বলেও দাবি করা হয়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT