Thursday 20 August 2026,

কাশ্মীরে আইফেল টাওয়ারের চেয়েও উঁচু রেলসেতু উদ্বোধন মোদির

প্রকাশিত : 05:49 AM, 7 June 2025 Saturday 129 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের সর্বোচ্চ রেলসেতু ‘চেনাব রেল ব্রিজ’-এর উদ্বোধন করেছেন। জম্মু ও কাশ্মীরের রেয়াসি জেলার চেনাব নদীর ওপরে নির্মিত এই সেতুটি উচ্চতায় প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারকেও ছাড়িয়ে গেছে। খবর আল-জাজিরার।

ইস্পাত ও কংক্রিট দিয়ে তৈরি ১,৩১৫ মিটার দীর্ঘ এই সেতুর মূল আর্চ চেনাব নদীর পানি পৃষ্ঠ থেকে ৩৫৯ মিটার (১,১৭৭ ফুট) উঁচুতে—যা আইফেল টাওয়ারের (৩৩০ মিটার) চেয়েও ২৯ মিটার উঁচু। ভারতীয় রেলওয়ে জানিয়েছে, এটি আগামী ১২০ বছর টিকে থাকবে এবং ঘণ্টায় ২৬০ কিলোমিটার বেগের ঝড়েও স্থির থাকবে।

চেনাব সেতুটি ‘উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল সংযোগ (USBRL)’ প্রকল্পের অংশ, যার মাধ্যমে কাশ্মীর উপত্যকা প্রথমবারের মতো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে রেলপথে যুক্ত হলো। এই ২৭২ কিলোমিটার দীর্ঘ রেলপথে রয়েছে ৩৬টি সুড়ঙ্গ ও ৯৪৩টি সেতু।

প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘এই প্রকল্প কেবল প্রকৌশল নয়, এটি নতুন ভারতের আত্মবিশ্বাসের প্রতীক।’

আগামীকাল ৭ জুন থেকে শ্রীনগর ও কাত্রার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল শুরু করবে।

এই রেল সংযোগ কাশ্মীরের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিপজ্জনক পাহাড়ি পথের পরিবর্তে এখন সাশ্রয়ী, নিরাপদ ও নিরবচ্ছিন্ন যাতায়াতের পথ খুলে গেল কাশ্মীরবাসীর জন্য।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT