Friday 28 August 2026,

কানাডায় এক মাস পর বাংলাদেশির মরদেহ উদ্ধার

প্রকাশিত : 09:26 AM, 11 January 2025 Saturday 138 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

কানাডার অন্টারিও প্রদেশের পোর্ট ব্রুস সৈকতে নিখোঁজ বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী নিধুয়া মুক্তাদিরের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের এক মাস পর স্থানীয় সময় শনিবার (৪ জানুয়ারি) পোর্ট ব্রুস সৈকতের কাছে ইরি লেকের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিধুয়া মুক্তাদির কানাডায় বাংলাদেশি লেখক ও উপস্থাপক সামিনা নাসরিন চৌধুরীর মেয়ে। তিনি মায়ের সঙ্গে স্কারবারোর ক্রিসেন্ট টাউনে থাকতেন। কানাডার ফানশাওয়ে কলেজে নার্সিংয়ে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন নিধুয়া।

জানা গেছে, গত ৪ ডিসেম্বর নিখোঁজ হন নিধুয়া। এরপর থেকেই তার সন্ধানে ব্যাপক অনুসন্ধান অভিযান চালানো হয়। নিখোঁজ হওয়ার এক মাস পর শনিবার ওয়ানিটা সৈকতে স্থানীয় এক ব্যক্তি তার মরদেহ খুঁজে পান।

অন্টারিও প্রভিন্সিয়াল পুলিশ জানিয়েছে, নিধুয়ার শরীরে অস্বাভাবিক কোনো চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ তদন্ত করা হচ্ছে। তবে তারা মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।

টরন্টোতে বসবাসকারী নিধুয়ার মা সামিনা নাসরিন চৌধুরী জানান, মেয়ের বয়স যখন ৯ বছর, তখন তিনি মেয়েকে নিয়ে কানাডায় চলে আসেন। সবমিলিয়ে তারা এখানকার জীবন নিয়ে খুশিই ছিলেন। ২৯ নভেম্বর মেয়ের সঙ্গে তার শেষবারের মতো কথা হয়েছিল। সেদিন নিধুয়া বেশি খুশি ছিলেন।

সূত্র: লন্ডন ফ্রি প্রেস।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT