বৃহস্পতিবার ১৪ মে ২০২৬, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাতারের আকাশসীমা ১২ ঘন্টা পর উন্মুক্ত

প্রকাশিত : ০৭:১৯ পূর্বাহ্ণ, ২৯ সেপ্টেম্বর ২০২৫ সোমবার ৬৬ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

প্রায় ১২ ঘণ্টা বন্ধের পর কাতারের আকাশসীমা উন্মুক্ত হয়েছে। এ কারণে সচল হয়েছে দোহাগামী ফ্লাইট। ওমানের মাস্কট থেকে ফিরে আসা ফ্লাইটও দোহার উদ্দেশ্যে রওনা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের কর্মকর্তা রওশন কবীর গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কাতারের আকাশসীমা বন্ধ হওয়ার ঘোষণার পরিপ্রেক্ষিতে ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়। এমনকি দোহাগামী ফ্লাইট ওমানের মাস্কটে ল্যান্ড করে সেখান থেকে ফুয়েল নিয়ে আবারও ঢাকায় চলে আসে।’ রওশন কবীর আরও বলেন, ‘বর্তমানে কাতার আকাশসীমা মুক্ত ঘোষণা করায় আমাদের ফ্লাইটগুলো আবারও চালু করা হয়েছে।’

মাস্কট থেকে ফিরে আসা ফ্লাইটের যাত্রীদের হোটেল এবং বিমানবন্দরে রাখা হয়েছিল। আজ মঙ্গলবার (২৪ জুন) দুপুর ১২টায় ওই ফ্লাইট দোহার উদ্দেশ্যে ছেড়ে যায়। এমনকি দোহা হয়ে জেদ্দা যাওয়ার ফ্লাইটে দোহার যেসব যাত্রীদের শাহজালালে অফলোড করা হয়, তাদেরও দোহা নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

বিমানের এই কর্মকর্তা আরও বলেন, ‘এখন আর কোনও সমস্যা নাই। কাতারের আকাশসীমা বন্ধ হওয়ায় শুধুমাত্র দোহার ফ্লাইট বন্ধ ছিল। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে ফ্লাইট স্বাভাবিক ছিল। হজের ফ্লাইটেরও কোনও ব্যাঘাত ঘটেনি।’

প্রসঙ্গত, গত সোমবার (২৩ জুন) রাত ১১টার দিকে কাতারে আমেরিকার সেনাঘাঁটির এয়ারবেইজে ইরানির হামলার পর কাতার তার আকাশ বন্ধ ঘোষণা করে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT