Friday 07 August 2026,

কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে পুলিশের গুলি, নিহত ২

প্রকাশিত : 05:16 PM, 10 June 2022 Friday 226 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ভারতের কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের আউট পোস্টে কর্মরত এক পুলিশ সদস্যের ছোড়া এলোপাথাড়ি গুলিতে এক নারী নিহত হয়েছেন। পরে ওই পুলিশ সদস্য আত্মঘাতী হন। স্থানীয় সময় শুক্রবার দুপুরে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে এই ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি জানিয়েছে।

পুরো ঘটনাটি মাত্র পাঁচ মিনিটে ঘটে বলে জানিয়েছেন বাবলু শেখ নামে এক প্রত্যক্ষদর্শী।

ভারতের আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবারই ওই পুলিশ সদস্য বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের আউট পোস্টে কাজে যোগ দিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই পুলিশকর্মী মানসিক ভারসাম্য হারিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চালান তিনি। তার পর গলার কাছে গুলি করে নিজেকেও শেষ করেন।

নিরাপত্তারক্ষীর ছোড়া গুলি গিয়ে লাগে এক নারীর শরীরে। তারও ঘটনাস্থলেই মৃত্যু হয়।

স্থানীয়দের দাবি, ছোড়া গুলি গিয়ে লাগে এক বাইক চালকের পিঠে। বাইকের পিছনে থাকা এক নারীরও গুলি লাগে। তিনি ঘটনাস্থলে নিহত হন।

স্থানীয় সূত্রে দাবি, ওই নারী কোনো অ্যাপের মাধ্যমে বাইকটি বুক করেছিলেন। এলাকায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ির গায়ে বেশ কয়েকটি গুলির চিহ্ন রয়েছে।
শুক্রবার পার্ক সার্কাস মোড় ,যেখানে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন অবস্থিত, সেখানে একটি সংগঠনের জমায়েতে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছিলেন। তার মধ্যে এই ঘটনা ঘটে বলে আনন্দবাজার জানিয়েছে।

ঘটনাস্থলে পুলিশের শীর্ষ কর্মকর্তারা পৌঁছেছেন বলে এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT