Monday 10 August 2026,

কলকাতার বেশকিছু বাসস্ট্যান্ডে হচ্ছে ‘ব্রেস্ট ফিডিং কর্নার’

প্রকাশিত : 10:07 PM, 21 March 2023 Tuesday 181 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বেশকিছু বাসস্ট্যান্ডে ‘ব্রেস্ট ফিডিং কর্নার’ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরসভা। প্রথমে কলকাতার পর্ণশ্রী এলাকায় ‘ব্রেস্ট ফিডিং কর্নার’ স্থাপন করা হবে।

সম্প্রতি সাপ্তাহিক ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে এক নাগরিকের প্রশ্নের জবাবে এ কথা জানান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

অনুষ্ঠানে দক্ষিণ কলকাতার বেহালার বাসিন্দা দ্বৈপায়ন ব্যানার্জী ফোন করে মেয়রকে অভিযোগ করেন, পর্ণশ্রী এলাকার বাসস্ট্যান্ড ভাঙাচোরা অবস্থায় দীর্ঘদিন পড়ে রয়েছে। তার অনুরোধ বাসস্ট‌্যান্ডটি পরিষ্কার-পরিচ্ছন্ন করলে অনেক উপকার হয়।

এর জবাবে মেয়র ফিরহাদ হাকিম বলেন, বাসস্ট‌্যান্ডটিতে ‘ব্রেস্ট ফিডিং কর্নার’ স্থাপনের পরিকল্পনা আগেই ছিল। পর্ণশ্রীতেই তা প্রথম স্থাপন করা হবে।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র বলেন, নতুন এ বাস স্ট‌্যান্ডের ভেতরে থাকবে চেয়ার, একটি স্মার্ট টয়লেট ও ব্রেস্ট ফিডিং কর্নার। রাতের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা থাকবে এ বাসস্ট‌্যান্ড। এটি একটি পাইলট প্রোজেক্ট। সফল হলে সারা কলকাতা জুড়েই হবে এমন বাসস্ট‌্যান্ড।

এদিকে, মেয়রের এমন প্রস্তাবে খুশি কলকাতার নাগরিকরা। দুই সন্তানের মা মৌমিতা দেবরায় বলেন, স্বাভাবিকভাবেই গোপনীয়তা সংক্রান্ত নারীদের অনেক সমস্যা থাকে। সঙ্গে দুধের শিশু থাকলে এ সমস্যা বহুগুণে বেড়ে যায়। অনেক সময় গুরুত্বপূর্ণ কাজ থাকলেও বাইরে বেরোনোর চিন্তা বাদ দিয়ে দিতে হয়। তাই পৌরসভার এমন উদ্যোগকে স্বাগত জানান তিনি।

সদ্য মা হওয়া বিনিতা কর্মকার বলেন, এ প্রকল্প শুধু কলকাতা নয়, বাংলাজুড়ে হওয়া উচিত। এত মায়েরা একা বাচ্চা নিয়ে বের হতে পারবেন।

কলকাতা পৌরসভার জনস্বাস্থ্য আধিকারিক ডা. অনির্বাণ দলুই জানান, শিশুকে স্তন্যপান করানো একটা স্বাভাবিক বিষয়। এটা নিয়ে লজ্জা থাকা উচিত নয়। তবে যতদিন না এ ছুঁৎমার্গ কাটছে ততদিন এমন ‘ব্রেস্ট ফিডিং কর্নার’ প্রয়োজন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT