Thursday 27 August 2026,

কমলার পরাজয়ে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্র ছাড়লেন হলিউড অভিনেত্রী

প্রকাশিত : 10:30 PM, 15 November 2024 Friday 127 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রকাশ্যে কমলা হ্যারিসকে সমর্থন ও ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করেছিলেন হলিউড অভিনেত্রী ইভা লঙ্গোরিয়া। আর এখন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সম্ভাব্য ঝুঁকি এড়াতে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্র ছেড়েছেন এই অভিনেত্রী।

ইভার পরিবার এখন আর যুক্তরাষ্ট্রে থাকছেন না। ৪৯ বছর বয়সী এই অভিনেত্রী বর্তমানে স্বামী জোসে বাস্টন এবং তাদের ছেলে ৬ বছর বয়সী সান্তিয়াগোর সাথে মেক্সিকো এবং স্পেনে বসবাস করছেন।

হলিউডের এক প্রতিবেদনে ইভা জানিয়েছেন, আমি আমার পুরো জীবনের সিংহভাগ এখানে কাটিয়েছি। কিন্তু কোভিড-১৯ পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের পরিবর্তিত পরিবেশ, ক্যালিফোর্নিয়ার গৃহহীনতা সমস্যা, উচ্চ কর এবং ডোনাল্ড ট্রাম্পের পুননির্বাচনের বিষয়টি এই সিদ্ধান্ত নিতে প্ররোচিত করেছে। মনে হয়, জীবনের এই অধ্যায়টি এখন শেষ হয়ে গেছে।

যুক্তরাষ্ট্র ছাড়ার পেছনে নির্বাচনকেও কারণ হিসেবে জানিয়েছেন ইভা। বলেন, ‘চমকানোর বিষয়টা এই নয় যে তিনি (ট্রাম্প) জিতেছেন…তিনি একজন দণ্ডিত অপরাধী। যিনি এত ঘৃণা ছড়াচ্ছেন সেই তিনিই কিনা সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হলেন। যদি তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করেন, তাহলে এটি একটি ভীতিকর জায়গা হতে চলেছে।’

যুক্তরাষ্ট্র থেকে অন্য দেশে যেতে পারায় নিজেকে ভাগ্যবান মনে করছেন ইভা। বলেন, ‘আমি পালিয়ে কোথাও যেতে পারি। কিন্তু অধিকাংশ আমেরিকানরা এত ভাগ্যবান নয়। তারা এই ডিস্টোপিয়ান দেশে আটকে যাবে। আমার উদ্বেগ এবং দুঃখ তাদের জন্য।’

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT