Saturday 08 August 2026,

কখন পদত্যাগ করবেন প্রেসিডেন্ট, জানালেন শ্রীলংকার স্পিকার

প্রকাশিত : 05:20 PM, 13 July 2022 Wednesday 225 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

শ্রীলংকার সংসদের স্পিকার মাহিন্দা আপে আবেওয়ারদেনে পুনরায় নিশ্চয়তা দিয়েছেন, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে তার সঙ্গে যোগাযোগ করছেন।

তিনি জানিয়েছেন, বুধবার দিন শেষ হওয়ার আগেই গোতাবায়া রাজাপাকসের পদত্যাগপত্র পেশ করা হবে।

তিনি বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, আমি সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানাচ্ছি, ২০ জুলাই আমরা নতুন প্রেসিডেন্ট নির্বাচনের যে সংসদীয় কার্যক্রম ঘোষণা করেছি সেটির ওপর আপনারা আস্থা রাখুন।

এদিকে বুধবার বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এবং প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের পদত্যাগের জন্য স্থানীয় দুপুর ১টা পর্যন্ত সময় বেঁধে দেন। কিন্তু তাদের দেওয়া সময়সীমা অনুযায়ী আনুষ্ঠানিকভাবে কেউ পদত্যাগপত্র জমা দেননি।

স্পিকার আরও জানিয়েছেন, নির্ধারিত সময় অনুযায়ী ২০ জুলাই নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সংসদের অধিবেশন বসবে। ১৯ জুলাই পর্যন্ত প্রেসিডেন্ট পদপ্রার্থীরা তাদের নমিনেশন জমা দিতে পারবেন।

এদিকে গোতাবায়া রাজাপাকসে মালদ্বীপে পালিয়ে যাওয়ার পর তার জায়গায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের নাম ঘোষণা করা হয়। কিন্তু এ বিষয়টিও মেনে নেননি সাধারণ বিক্ষোভকারীরা। তাদের দাবি, বিক্রমাসিংহকেও সরে দাঁড়াতে হবে।

সূত্র: আল জাজিরা

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT