শনিবার ২৭ জুন ২০২৬, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়াসার এমডির বিরুদ্ধে মামলার প্রতিবেদন ৩০ মে

প্রকাশিত : ১০:১৭ অপরাহ্ণ, ১০ এপ্রিল ২০২৩ সোমবার ১৬৬ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

অর্থ আত্মসাৎ অভিযোগের মামলায় ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খানের বিরুদ্ধে আগামী ৩০ মে প্রতিবেদন দাখিলের জন্য দুদককে নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার মহানগর দায়রা জজ মো. আসাদুজ্জামান অভিযোগের বিষয়ে শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি জানান বাদীপক্ষের আইনজীবী মুনজুর আলম।

১৩২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাকসিমসহ ৯ জনের বিরুদ্ধে গত বছরের ১০ নভেম্বর মামলাটি করেন ঢাকা ওয়াসা কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সরকার। তাকসিম ছাড়া অন্য আসামিরা হলেন– ঢাকা ওয়াসার প্রকৌশলী শারমিন হক আমীর, সাবেক রাজস্ব পরিদর্শক মিঞা মো. মিজানুর রহমান, প্রকৌশলী মো. আখতারুজ্জামান, রাজস্ব পরিদর্শক জাকির হোসেন, প্রকৌশলী বদরুল আলম, জনতা ব্যাংকের সাবেক ডিজিএম শ্যামল বিশ্বাস, উপসচিব শেখ এনায়েত উল্লাহ ও উপপ্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা সালেকুর রহমান।

মামলায় অভিযোগ করা হয়েছে, ঢাকা ওয়াসা কর্মচারী সমিতির তহবিলে ২০১৭-১৮ সালে ওয়াসার রাজস্ব আয় থেকে ১৩৩ কোটি টাকা জমা হওয়ার কথা। কিন্তু এই সময়ে সমিতির হিসাবে জমা হয় ১ কোটি ৭৯ লাখ টাকা। বাকি ১৩২ কোটি ৪ লাখ টাকা ছয়টি ব্যাংক থেকে বিভিন্ন চেকের মাধ্যমে তাকসিম খানের নির্দেশে অন্য আসামিরা তুলে আত্মসাৎ করেন। এ ছাড়া গাড়িসহ স্থাবর ও অস্থাবর সম্পত্তি সমিতির হেফাজত থেকে নিয়ে প্রায় ২০০ কোটি টাকার সমমূল্যের সম্পদ আসামিরা আত্মসাৎ করেন বলেও বাদীর অভিযোগ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT