Friday 07 August 2026,

ওয়াশিং মেশিন নিয়ে তর্ক করায় যুক্তরাষ্ট্রে ভারতীয় ব্যক্তির শিরশ্ছেদ

প্রকাশিত : 04:09 PM, 12 September 2025 Friday 91 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

যুক্তরাষ্ট্রের ডালাসে একটি মোটেলে ওয়াশিং মেশিন নিয়ে তর্কে জড়ানোর ঘটনায় এক ভারতীয়র ওপর হামলা চালিয়ে শিরশ্ছেদ করেছে তারই সহকর্মী। বুধবার (১০ সেপ্টেম্বর) কর্ণাটকের বাসিন্দা চন্দ্র নাগমল্লাইয়া তার সহকর্মী ইয়োরদানিস কোবস-মার্টিনেজকে ভাঙা ওয়াশিং মেশিন ব্যবহার না করার নির্দেশনা দেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি তার ওপর হামলা চালান। খবর এনডিটিভি

চাপাতি দিয়ে ভারতীয় ওই ব্যক্তিকে একাধিকবার আঘাত করা হয়। এ সময় নাগমল্লাইয়া দৌড়ে পালিয়ে অফিসের সামনে পার্কিং করা গাড়ির দিকে যাওয়ার চেষ্টা করেন। ঘটনাস্থলে ভারতীয় ওই ব্যক্তির স্ত্রী এবং ১৮ বছর বয়সী সন্তান উপস্থিত ছিল। তারা দৌড়ে এসে কোবস-মাটিনেজকে থামানোর চেষ্টা করেন। কিন্তু কোবস তাদের ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে নাগমল্লাইয়ার শিরশ্ছেদ করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কোবস মার্টিনেজ ভারতীয় ওই ব্যক্তির কাটা মাথা নিয়ে ডাস্টবিনের দিকে যাচ্ছিলেন। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। ভারতীয় হাইকমিশন এ ঘটনায় নিন্দা জানিয়েছে। কর্মক্ষেত্রে নাগমল্লাইয়াকে হত্যার ঘটনা নিষ্ঠুর বলে অভিহিত করেছে।

এক্স পোস্টে ভারতীয় হাইকমিশন জানিয়েছে, তারা ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। এ ছাড়া অভিযুক্ত ওই ব্যক্তির যাতে কঠোর শান্তি হয় তার জন্য যাবতীয় চেষ্টা চালানোর ঘোষণা দেওয়া হয়েছে।

এর আগেও মার্টিনেজের বিরুদ্ধে হত্যা অভিযোগ আনা হয়েছিল। হোস্টনে তার বিরুদ্ধে নির্যাতন ও চুরির দায়ে একাধিক অপরাধের অভিযোগ রয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT