Thursday 20 August 2026,

ওয়াশিংটনে ব্লিঙ্কেনের সঙ্গে মোমেনের বৈঠক

প্রকাশিত : 07:35 AM, 11 April 2023 Tuesday 189 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠকে বসেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক করছেন।

ওয়াশিংটনের স্থানীয় সময় সোমবার দুপুর ১টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে তাদের এই বৈঠক শুরু হওয়ার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে বলে জানা যায়।

ব্লিঙ্কেনের আমন্ত্রণে ওয়াশিংটন সফরে রয়েছেন মোমেন।

বৈঠকের আগে রোববার মোমেন সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা খুব ভালো সম্পর্ক বজায় রাখছি। আমি এসেছি, আমাদের ৫০ বছরের এই যে ভালো সম্পর্ক, আমেরিকা আমাদের সবচেয়ে বড় বন্ধু দেশ, সবচেয়ে বড় বিনিয়োগকারী, সিঙ্গেল কান্ট্রি হিসাবে সবচেয়ে বড় ব্যবসা, তাদের ব্যবসা বাণিজ্য আমাদের খুব ভালো।’

মোমেন আরও বলেন, ‘এগুলোকে আমরা আগামী ৫০ বছরে আরও যাতে উন্নত করতে পারি, আরও শক্তিশালী করতে পারি, সেইসব নিয়ে আমরা আলোচনা করব।’

বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরানোর বিষয়ে বৈঠকে তোলা হবে কি না- এমন প্রশ্নে করেন সাংবাদিকরা।

এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা বর্তমান সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে চাই। একজন খুনি, আত্মস্বীকৃত খুনি বিদেশে। আর আমেরিকার মতো দেশ কোনোদিন কোনো আশ্রয়ের… এই দেশটা আইনের দেশ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আর এই আইনের দেশের মধ্যে সে মিথ্যা দিয়ে দিব্যি আরামে আছেন। আমরা এটা তুলে ধরব। আমরা আশা করি, আমেরিকা এই খুনিদের জন্য আশ্রয়খানা হবে না।’

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT