Friday 20 November 2026,

ওয়াগনারের বিদ্রোহে পুতিনকে যে পরামর্শ দিয়েছেন এরদোগান

প্রকাশিত : 06:35 PM, 25 June 2023 Sunday 202 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ভাড়াটে বাহিনী ওয়াগনার রাশিয়ার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে ঘোষণা করে মস্কোর দিকে যাত্রা শুরুর পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যেপ এরদোগান ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

শুক্রবার রাতে রুশ সামরিক নেতৃত্বের বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রথমে রোস্তভ-অন-দনে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সামরিক জেলার সদরদপ্তরের নিয়ন্ত্রণ নিয়েছিল ওয়াগনার, পরে তাদের একটি বহর মস্কোর দিকে অগ্রসর হয়।

তুর্কি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, শনিবার ফোনালাপে এরদোগান পুতিনকে বিদ্রোহ মোকাবেলায় কাণ্ডজ্ঞান খাটিয়ে ব্যবস্থা নিতে পরামর্শ দেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ওয়াগনারকে অস্ত্র নামিয়ে আত্মসমর্পণের আহ্বান জানানোর পরও কোনো কাজ না হলে টেলিভিশনে জরুরিভিত্তিতে দেওয়া এক ভাষণে পুতিন ভাড়াটে বাহিনীটির কর্মকাণ্ডকে ‘রাষ্ট্রদ্রোহ’ অ্যাখ্যা দেন। এসময় তিনি বলেন, রুশ সামরিক বাহিনীর বিরুদ্ধে যারাই অস্ত্র ধরবে তাদের কঠোর শাস্তি পেতে হবে।

রয়টার্স জানিয়েছে, ভাষণের পর পুতিন প্রথমেই যে বিশ্ব নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন, এরদোগান ছিলেন তাদের মধ্যে অন্যতম।

তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় জানায়, দুই নেতা রাশিয়ার পরিস্থিতি নিয়ে কথা বলেন। এ সময় এরদোগান পুতিনকে জানান, সংকটের শান্তিপূর্ণ সমাধানে সহযোগিতা করতে আঙ্কারা প্রস্তুত।

আলাদা বিবৃতিতে ক্রেমলিন জানায়, পুতিনের সঙ্গে আলোচনায় এরদোগান রাশিয়ার সরকার বিদ্রোহ দমনে যেসব পদক্ষেপ নিয়েছে, তাতে সমর্থন দিয়েছেন।

রাশিয়া গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে তাদের বিশেষ সামরিক অভিযান শুরুর পর যে অল্প কয়েকটি দেশ মস্কো ও কিয়েভ উভয়ের সঙ্গেই সুসম্পর্ক রেখে চলেছে, তুরস্ক তার একটি।

মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য হলেও তুরস্ক তার পশ্চিমা মিত্রদের মতো ইউক্রেনে যুদ্ধের কারণে রাশিয়ার ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা দেয়নি। তবে তারা ইউক্রেইকে অস্ত্র সরবরাহ করে যাচ্ছে এবং দেশটির সার্বভৌমত্বের প্রতি সম্মান জানাতে মস্কোর প্রতি আহ্বানও জানিয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT