Sunday 09 August 2026,

এ প্রস্তাব না মানলে ইউক্রেনের বিষয়ে সিদ্ধান্ত নেবে সেনাবাহিনী: রুশ পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : 06:07 PM, 27 December 2022 Tuesday 190 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইউক্রেনে রাশিয়ার নিয়ন্ত্রিত এলাকাগুলোতে বেসামরিকীকরণ ও নাৎসিবাদমুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

তিনি বলেছেন, এই প্রস্তাব বাস্তবায়ন করার দায়িত্ব ইউক্রেন সরকারের। তা না হলে রাশিয়ার সেনাবাহিনী এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। রাশিয়ার সরকারি সংবাদ সংস্থার বরাতে রয়টার্স এ খবর জানিয়েছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেসামরিকীকরণ ও নাৎসিবাদ থেকে বেরিয়ে আসতে রাশিয়ার প্রস্তাব কিয়েভ ভালো করেই জানে। এই প্রস্তাব বাস্তবায়ন করার দায়িত্ব ইউক্রেন সরকারের। তা না হলে রাশিয়ার সেনাবাহিনী এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

লাভরভ বলেন, কথা খুব সহজ। নিজেদের ভালোর জন্য ইউক্রেনকে প্রস্তাব মেনে নিতে হবে, তা না হলে রাশিয়ার সেনাবাহিনী সিদ্ধান্ত নেবে।

পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য এমন সময়ে এলো যখন রাশিয়ার প্রতিরক্ষাবাহিনী দাবি করেছে, সোমবার দেশটির দক্ষিণাঞ্চলে অ্যাঙ্গেলস বোমারু বিমানঘাঁটিতে ইউক্রেনের ছোড়া একটি ড্রোনের আঘাতে তিনজন নিহত হয়েছেন।

রোববার রাষ্ট্রীয় টেলিভিশন ‘রাশিয়া-১’-এ প্রচারিত এক সাক্ষাৎকারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, কাদের ওপর বিশ্বাস রাখা যায় না, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ২০২২ সাল।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক দেশই রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছিল, কিন্তু পরে তাদের অন্য ভূমিকায় দেখা গেছে।

এ থেকে আমরা অভিজ্ঞতা অর্জন করেছি। পাশাপাশি আমরা বিশ্বস্ত বন্ধুও খুঁজে পেয়েছি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT