Sunday 09 August 2026,

এরদোগানকে সেনা সরিয়ে নেওয়ার আহ্বান আসাদের

প্রকাশিত : 05:39 PM, 14 January 2023 Saturday 195 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সিরিয়া থেকে শিগগিরই সেনা সরিয়ে নিতে এরদোগানকে আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

সেইসঙ্গে তুরস্ক যদি সিরিয়ায় দখলদারিত্ব বন্ধ করে তাহলেই তাদের সঙ্গে সম্পর্ক হতে পারে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। খবর আরব নিউজের।

রাজধানী দামেস্কে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত আলেকজান্ডার ল্যাভরেন্তিয়েভের সঙ্গে বৈঠকের সময় এ কথা বলেন সিরিয়ার প্রেসিডেন্ট।

রাশিয়া সম্প্রতি তুরস্ক ও সিরিয়ার মধ্যে সম্পর্ক স্থাপনের চেষ্টা চালাচ্ছে। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার আসাদের সঙ্গে দেখা করেন পুতিনের দূত। কিন্তু আসাদ তাকে সাফ জানিয়ে দিয়েছেন, তার দেশের উত্তরাঞ্চলে তুরস্কের সামরিক বাহিনী যে দখলদারিত্ব কায়েম করেছে তার অবসান ঘটালেই কেবল আঙ্কারার সঙ্গে দামেস্কের সম্পর্ক হতে পারে।

প্রসঙ্গত, ২০১১ সালের মার্চ মাসে তুরস্ক এবং সিরিয়ার মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘ সিরিয়া যুদ্ধে দেশটি কয়েক ভাগে ভাগ হয়ে যায়। এর মধ্যে একাংশ এখনও তুরস্কপন্থীদের দখলে রয়ে গেছে। তুরস্ক সিরিয়ায় থাকা কুর্দিদের দমনে উঠে পড়ে লেগেছে। তারা প্রায়ই সিরিয়ার অভ্যন্তরে হামলা ও অভিযান অব্যাহত রেখেছে। কিন্তু এসব কারণে দুই দেশের সম্পর্ক তলানিতেই রয়ে গেছে।

বিশ্লেষকরা বলছেন, তুরস্ক এবং সিরিয়া দুই দেশই মার্কিন সমর্থনপুষ্ট কুর্দি গেরিলাদেরকে অভিন্ন শত্রু মনে করে। এই বিষয়টিকে কাজে লাগিয়ে রাশিয়া দু’দেশের মধ্যে সম্পর্ক পুনঃনির্মাণের চেষ্টা করছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মস্কোয় সংবাদ ব্রিফিংয়ের সময় বলেছেন, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু এবং সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদের মধ্যে শিগগির একটি বৈঠক হবে। তবে এখনো কোনো তারিখ নির্ধারিত হয়নি।

এর আগে গত ২৮শে ডিসেম্বর মস্কোয় রাশিয়া, তুরস্ক এবং সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রীরা বৈঠক করেছিলেন। ওই বৈঠকের পরই দীর্ঘ ১০ বছর পর সিরিয়া ও তুরস্কের মধ্যে সম্পর্ক স্থাপিত হওয়ার ইঙ্গিত পাওয়া যায়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT