Friday 20 November 2026,

এবার পিটিআইয়ের প্রেসিডেন্ট গ্রেফতার

প্রকাশিত : 10:46 AM, 2 June 2023 Friday 190 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রেসিডেন্ট পারভেজ এলাহীকে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা।

বৃহস্পতিবার লাহোরে পারভেজ এলাহীর বাসভবনের বাইরে থেকে দুর্নীতিবিরোধী সংস্থার কর্মকর্তারা তাকে গ্রেফতার করেছেন। খবর জিও নিউজের।

এলাহীর মুখপাত্র পিটিআইয়ের এই নেতাকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত সপ্তাহে শারীরিক সমস্যার কথা জানিয়ে আদালতে হাজির না হওয়ায় দেশটির দুর্নীতিবিরোধী আদালত তার অন্তর্বর্তীকালীন জামিন বাতিল করে। তার পরই তাকে গ্রেফতারের এ ঘটনা ঘটেছে।

পাকিস্তানের গুজরাট জেলার জন্য বরাদ্দকৃত উন্নয়ন তহবিল থেকে ৭ কোটি রুপি আত্মসাতের এক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। দেশটির দুর্নীতি দমন আদালতের বিচারক এলাহীর বুকে ব্যথা অনুভব করার দাবি করে জমা দেওয়া মেডিকেল সার্টিফিকেটকে ভুয়া বলে ঘোষণা করেছে।

জিও নিউজের সঙ্গে আলাপকালে পাঞ্জাবের তত্ত্বাবধায়ক তথ্যমন্ত্রী আমির মীর বলেন, দুর্নীতিবিরোধী পুলিশ দুর্নীতির এক মামলায় এলাহীকে খুঁজছিল। তিনি বলেন, নিজের বাসভবন থেকে পালিয়ে যাওয়ার সময় পুলিশ পিটিআইয়ের এই প্রেসিডেন্টের গাড়ি আটক করে এবং তাকে হেফাজতে নেয়।

মন্ত্রী আরও বলেন, গ্রেফতারের সময় দলটির নেতাকর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করেছে। তার পরও পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT