Friday 21 August 2026,

এবার চীনের ‘সরাসরি নিন্দায়’ জি-সেভেন নেতারা

প্রকাশিত : 05:19 PM, 29 June 2022 Wednesday 220 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

চীনের ‘অ-স্বচ্ছ এবং বাজার-বিকৃত’ আন্তর্জাতিক বাণিজ্য অনুশীলনের নিন্দা জানিয়েছেন জি-সেভেন নেতারা। শীর্ষ সম্মেলনের শেষে বিবৃতিতে তারা চীনের এই কর্মকাণ্ডের নিন্দা জানান। এই প্রথমবার জোটটি বেইজিংকে সরাসরি আঘাত করে কোনো বিবৃতি দিল বলে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে।

বিবৃতিতে চীনের উপর ‘কৌশলগত নির্ভরশীলতা’ কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন জি-সেভেন নেতারা।

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বাণিজ্য অনুশীলনের বিষয়ে চীনের প্রতি সতর্ক দৃষ্টি রেখেছে। ওয়াশিংটনের বিশ্বাস এই বাণিজ্য অনুশীলনের বিদেশী সংস্থাগুলোকে পাশ কাটিয়ে চীনা সংস্থাগুলোকে একটি অন্যায্য সুবিধা দেওয়ার জন্যই করা হচ্ছে।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণ এবং ভ্লাদিমির পুতিনের কাছ থেকে নিজেদের দূরে রাখতে বেইজিংয়ের অস্বীকৃতির কারণে ইতোমধ্যে রপ্তানি জায়ান্ট জার্মানিসহ অন্যান্য দেশগুলো চীনের উপর তাদের অর্থনৈতিক নির্ভরতা পুনর্বিবেচনা করছে।

তিন দিনের শীর্ষ সম্মেলন শেষে সমাপনী বিবৃতিতে, জি-সেভেন নেতারা ইঙ্গিত দিয়েছেন যে তারা চীনের উপর অর্থনৈতিক নির্ভরতা থেকে নিজেদেরকে বের করে আনতে চাইছে।

তারা ‘অর্থনৈতিক বলপ্রয়োগের প্রতি বৈচিত্র্য ও স্থিতিস্থাপকতা বৃদ্ধি এবং কৌশলগত নির্ভরতা কমানোর’ প্রতিশ্রুতি দিয়েছে।

জি-সেভেন নেতারা চীনের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বেইজিংকে মৌলিক স্বাধীনতাকে সম্মান করার আহ্বানও জানিয়েছেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT