Friday 20 November 2026,

এবার ইরানে শক্তিশালী ভূমিকম্প

প্রকাশিত : 10:40 PM, 25 June 2022 Saturday 291 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

আফগানিস্তানের পর এবার মধ্যপ্রাচ্যের দেশ ইরানে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার ভোরে ইরানের দক্ষিণ উপসাগরীয় জলসীমায় ৫.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইরান ছাড়াও সংযুক্ত আরব আমিরাতেরও স্থানীয় সময় শনিবার সকালে কম্পন অনুভূত হয়েছে বলে বেশ কয়েকজন বাসিন্দা জানিয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজিও (এনসিএম) টুইটারে ভূমিকম্পের খবর জানিয়েছে। তবে তাদের দাবি এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ মাত্রার।

এনসিএম জানায়, ভূমিকম্পটি চরাক বন্দর এবং কিশ দ্বীপের মধ্যে অনুভূত হয়। ভূপৃষ্টের ৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

ইরানের কর্মকর্তারা রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, একই অঞ্চলে গত ১০ দিনে প্রায় একশটি ভূমিকম্প এবং ভূমিকম্পের আফটার শক হয়েছে।

প্রধান ভূতাত্ত্বিক ফল্ট লাইন ইরানকে অতিক্রম করেছে। ফলে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি বিধ্বংসী ভূমিকম্প অনুভূত হয় দেশটিতে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT