Friday 20 November 2026,

এবার আজভ রেজিমেন্টের কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে রাশিয়া

প্রকাশিত : 08:05 AM, 6 March 2023 Monday 188 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইউক্রেনীয় সেনাবাহিনীর আজভ রেজিমেন্টের জাপোরিঝিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে রুশ বাহিনী।

রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রুশ মন্ত্রণালয় হামলার বিষয় বিস্তারিত জানায়নি। ইউক্রেনে তথাকথিত ‘বিশেষ সামরিক অভিযান’-এর দৈনন্দিন হালনাগাদ তথ্যে শুধু হামলার কথা উল্লেখ করা হয়েছে।

আজভ রেজিমেন্ট ডানপন্থী ও উগ্রজাতীয়তাবাদী চরিত্রের সশস্ত্র সংগঠন। এখন এটি ইউক্রেনের ন্যাশনাল গার্ডের একটি ইউনিট। গত বছর মারিউপোলে রাশিয়ার অবরোধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে আন্তর্জাতিক পরিচিতি পায়।

রোববারের বুলেটিনে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় পূর্বাঞ্চলীয় বাখমুতে লড়াইয়ের কথা তুলে ধরেনি। শহরটি দখলের চেষ্টা করছে রুশবাহিনী। ইয়েভজেনি প্রিগোজিনের প্রতিষ্ঠিত রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ শুক্রবার দাবি করেছিল শহরটি তারা কার্যত ঘিরে ফেলেছে। তবে ইউক্রেন প্রতিরোধ চালিয়ে যাচ্ছে বলে দাবি করে আসছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT