Wednesday 26 August 2026,

এবার অস্ত্রের বিষয় যে হুশিয়ারি দিল রাশিয়া

প্রকাশিত : 04:53 PM, 25 January 2023 Wednesday 187 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

নিজেদের কাছে পর্যাপ্ত অস্ত্র আছে বলে হুশিয়ারি দিয়েছে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ।

মঙ্গলবার অস্ত্র থাকার এ দাবি করেছে রাশিয়া। একটি কালাশনিকভ কারখানা পরিদর্শনকালে এমন দাবি করেছেন মেদভেদেভ। খবর আলজাজিরার।

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও কামানের স্বল্পতার বিষয়ে পশ্চিমা মিডিয়ার দাবির বিপরীতে দিমিত্রি মেদভেদেভ বলেন, মস্কোর কাছে সব কিছুই যথেষ্ট পরিমাণে অস্ত্র রয়েছে।

তিনি বলেন, বলা হচ্ছে— আমাদের কাছে এটা নেই, ওটা নেই; কিন্তু আমি তাদের হতাশ করতে চাই। আমাদের কাছে সব কিছুই যথেষ্ট পরিমাণে আছে।

রাশিয়ায় পুতিনের জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন মেদভেদেভ। এর আগে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে চার বছর কাজ করেন। ওই সময় ভ্লাদিমির পুতিন ছিলেন প্রধানমন্ত্রী।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসনের পর থেকে নিজেকে কট্টর যুদ্ধবাজ হিসেবে তুলে ধরেছেন মেদভেদেভ। ইউক্রেনীয়দের ‘তেলাপোকা’ হিসেবেও আখ্যায়িত করেছিলেন তিনি। কিয়েভকে কেন্দ্র করে রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে একাধিকবার তিনি পারমাণবিক বিশৃঙ্খলার হুমকি দিয়েছেন এবং পশ্চিমাদের লক্ষ্য অবমাননামূলক মন্তব্য করেছেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT