Friday 20 November 2026,

এক বিস্ফোরণেই ১৮ হাজার গরু পুড়ে ছাই!

প্রকাশিত : 05:22 AM, 15 April 2023 Saturday 208 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

গরুর খামারে আচমকা ভয়াবহ বিস্ফোরণ ঘটল। আর তাতেই ১৮ হাজারের বেশি সংখ্যক গরু পুড়ে মারা গেছে। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডিমিট এলাকায় অবস্থিত সাউথফর্ক ডেইরিতে। পরে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বিবিসি ও রয়টার্সের প্রতিবেদন সূত্রে জানা যায়, আমেরিকার পশুখামারে দুর্ঘটনা নতুন নয়। এর আগেও একবার ২০১৩ সালে এ রকমই ঘটনা ঘটেছিল। এ ছাড়া আরও বহু ছোটবড় দুর্ঘটনা লেগেই থাকে। গত ১০ বছরে এইসব দুর্ঘটনায় মৃত গবাদি পশু বা পাখির সংখ্যাও নেহাত কম নয়, প্রায় ৬৫ লক্ষ।

কিন্তু সাউথফর্কের এই ঘটনার ভয়াবহতা ছাপিয়ে গেছে অতীতের সব রেকর্ড। কী কারণে এত বড় বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ওই পশুখামারের মালিকও এ বিষয়ে কিছু বলতে পারেননি।

আশপাশে বসবাসকারী ব্যক্তিরা জানিয়েছেন, আচমকা জোরালো বিস্ফোরণের পরই গোটা এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে যায়। খামার জ্বলে যায় দাউদাউ করে। কিছুক্ষণ পরই দমকল বাহিনী এসে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

উদ্ধারকারী দল জানিয়েছে, ঘটনাস্থলে কেবল গরুর ছিন্নভিন্ন দেহ ছড়িয়ে পড়ে আছে। এমনকি খামার থেকে দূরে গিয়েও ছিটকে পড়েছে দেহের অংশ। খামারটির কোনো অস্তিত্ব নেই, পুরোটাই পুড়ে ছাই।

পুলিশ জানিয়েছে, খামারের মালিক ও কর্মীদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থলে কোনো বিস্ফোরক ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। সাউথফর্ক ডেইরিতে এত গরুর মৃত্যু বড়সড় ক্ষতি ডেকে আনল। এই ডেইরিটি আমেরিকার অন্যতম দুধ উৎপাদনের একটি কেন্দ্র ছিল।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT