Thursday 06 August 2026,

এক দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৪৬৮ জন

প্রকাশিত : 06:02 AM, 25 October 2025 Saturday 92 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ডেঙ্গু নিয়ে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৪৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে মশাবাহিত রোগটিতে কারও মৃত্যু হয়নি।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, হাসপাতালে ভর্তি নতুন ডেঙ্গু রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৭৪, চট্টগ্রাম বিভাগে ৮৭, ঢাকা বিভাগে ১০৪, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১১, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৭, খুলনা বিভাগে ১৩ ও ময়মনসিংহ বিভাগে রয়েছেন ৩৩ জন।

ভর্তি রোগীদের মধ্যে ৪৭৪ জন হাসপাতাল ছেড়েছেন। এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত ৬০ হাজার ৭৩৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য, গতকাল পর্যন্ত মোট ৬৩ হাজার ৬৩৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের ৬১ দশমিক ৫ শতাংশ পুরুষ; নারী ৩৮ দশমিক ৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নতুন কারও মৃত্যু না হওয়ায় সংখ্যাটি ২৫৯ জনই রয়েছে।

গত বছর এক লাখ ২১৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়, মারা যান ৫৭৫ জন। ২০২৩ সালে ডেঙ্গুতে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়; হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT