Sunday 09 August 2026,

‘একের পর এক কবর খুঁড়ছে মানুষ’

প্রকাশিত : 07:56 PM, 22 June 2022 Wednesday 305 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পাকতিকা প্রদেশ। ভূমিকম্পে এরই মধ্যে এক হাজারের বেশি মানুষের নিহতের খবর নিশ্চিত করেছে তালেবান কর্তৃপক্ষ। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে কর্তৃপক্ষ আশঙ্কা করছে।

ভূমিকম্পের পর সেখানে নেমে এসেছে মানবিক বিপর্যয়। নিহতদের সৎকারে মানুষ একের পর পর কবর খুঁড়ছে বলে পাকতিকার তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান মোহাম্মদ আমিন হুজাইফা সাংবাদিকদের এক বার্তায় বলেছেন। খবর এএফপির।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পাকতিকা প্রদেশের খোস্ত শহর থেকে ৪৪ কিলোমিটার দূরের একটি স্থানে স্থানীয় সময় মঙ্গলবার রাত ১টা ৩০ মিনিটের দিকে ভূমিকম্পটির উৎপত্তি হয়।

তবে অল্প সময় স্থায়ী এই ভূমিকম্পে এতো বেশি প্রাণহানির কারণ নিয়ে প্রশ্ন উঠেছে।

এ ব্যাপারে আফগান পানি সম্পদ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ নাজিবুল্লাহ সাদিদ জানান, ওই অঞ্চলে ভারি বর্ষণের মৌসুমে এই ভূমিকম্পের ঘটনা ঘটেছে। ওই অঞ্চলের মানুষ মাটি ও অন্যান্য প্রাকৃতিক উপকরণ দিয়ে বাড়িঘর তৈরি করে। এ ধরনের বাড়িঢ়র ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার বেশি ঝুঁকিতে থাকে।

এছাড়া ভূমিকম্প ও উৎপত্তি স্থানের গভীরতাও এতো প্রাণহানির জন্য দায়ি বলে জানিয়েছেন নাজিবুল্লাহ সাদিদ।

এ ব্যাপারে তিনি বলেন, ভূমিকম্প হয়েছিল গভীর রাতে…এছাড়া ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্টের মাত্র ১০ কিলোমিটার গভীরে। এই কারণে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়।

ভূমিকম্পটি যখন আঘাত হানে, তখন অনেক মানুষ ঘুমিয়ে ছিলেন বলে বিবিসি জানিয়েছে।

এদিকে, আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এক টুইট বার্তায় জানিয়েছে, আহত ব্যক্তিদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য চিকিৎসকদের একটি দল এবং সাতটি হেলিকপ্টার ওই এলাকায় পাঠানো হয়েছে।

সামাজিক মাধ্যমে শেয়ার করা বিভিন্ন পোস্টে ধ্বংসস্তুপ, ভেঙে পড়া বাড়িঘর এবং আহত মানুষদেরকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে।

ভূমিকম্পটি আফগানিস্তান, পাকিস্তান এবং ভারতের ৫০০ কিলোমিটার এলাকাজুড়ে অনুভূত হয় বলে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিকাল সেন্টারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আফগানিস্তানের রাজধানী কাবুল এবং পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও ভূমিকম্প অনভূত হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT