রবিবার ২৮ জুন ২০২৬, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের ছুটি শেষে সোমবার খুলছে সরকারি অফিস

প্রকাশিত : ০৬:৫২ পূর্বাহ্ণ, ২৪ এপ্রিল ২০২৩ সোমবার ১৬১ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ঈদের পাঁচ দিনের ছুটি শেষ হচ্ছে রবিবার (২৩ এপ্রিল)। সোমবার (২৪ এপ্রিল) খুলছে সরকারি অফিস আদালত, ব্যাংক, বিমাসহ আর্থিক প্রতিষ্ঠান। রোজার ঈদের আগে শেষ কর্মদিবস ছিল গত ১৮ এপ্রিল মঙ্গলবার।

ঈদের আগে গত বুধবার (১৯ এপ্রিল) ছিল শবে কদরের সরকারি ছুটি। বৃহস্পতিবার (২০ এপ্রিল) ছিল সরকারের নির্বাহী আদেশে ছুটি। এবছর রোজা ২৯টি হওয়ার ফলে ঈদ উদযাপিত হয়েছে শনিবার (২২ এপ্রিল)। সেই হিসেবে ঈদের আগের দিন শুক্রবার (২১ এপ্রিল) ঈদের দিন শনিবার (২২ এপ্রিল) এবং ঈদের পরের দিন আজ রবিবার (২৩ এপ্রিল) পর্যন্ত রয়েছে ঈদের ছুটি। সব মিলিয়ে এ বছর সরকারি কর্মকর্তা কর্মচারিরা রোজার ঈদের ছুটি ভোগ করেছেন টানা পাঁচদিন।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ২০ এপ্রিল বৃহস্পতিবার সরকার নির্বাহী আদেশে ছুটির সিদ্ধান্ত নেয় সরকার। ফলে ঈদে টানা পাঁচ দিনের ছুটি পেলেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT