Friday 28 August 2026,

ইসরাইলের সঙ্গে দীর্ঘদিনের চুক্তি বাতিল করল কেরালার প্রতিষ্ঠান

প্রকাশিত : 06:26 PM, 20 October 2023 Friday 147 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

অবরুদ্ধ গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর হামলার প্রতিবাদে দেশটির পুলিশের কাছে ইউনিফর্ম বিক্রির চুক্তি বাতিল করেছে ভারতের কেরালাভিত্তিক পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান মারিয়ান অ্যাপারেল।

শুক্রবার বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজায় নির্বিচারে ইসরাইলি হামলার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মারিয়ান অ্যাপারেল।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, তারা ২০১৫ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত ইসরায়েলি পুলিশকে প্রায় এক লাখের মতো ইউনিফর্ম সরবরাহ করেছে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক টমাস ওলিকাল বলেন, ইসরাইলের পুলিশের কাছে ইউনিফর্ম বিক্রির চুক্তি বাতিল একটি নৈতিক সিদ্ধান্ত।

টমাস এক বিবৃতিতে জানান, হাসপাতালে হামলা চালানো ও হাজারো নিরীহ মানুষের প্রাণহানির ঘটনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, তার প্রতিষ্ঠান আগের অর্ডার অনুযায়ী ডিসেম্বর পর্যন্ত ইউনিফর্ম সরবরাহ করবে। কিন্তু এর মাঝে ইসরাইলের পুলিশের কাছ থেকে আর নতুন কোনো অর্ডার গ্রহণ করবে না।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT