Friday 28 August 2026,

ইসরাইলের ভয়াবহ হামলা না চালানোর গোপন তথ্য ফাঁস করল ইরান

প্রকাশিত : 08:05 AM, 9 May 2024 Thursday 168 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে গত কয়েক দিন আগে ইরান যে অপারেশন ট্রু প্রমিজ চালিয়েছিল তার আগে পশ্চিমা দেশগুলো ইসরাইলের ওপর শক্ত আঘাত না করার জন্য তেহরানকে অনুরোধ জানিয়েছিল বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান।

বুধবার ইরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আমির আবদুল্লাহিয়ান বলেন, ইসরাইল-বিরোধী সামরিক অভিযানের আগে পশ্চিমারা অনুরোধ করেছিল যে, যদি আপনারা ইসরাইলি আগ্রাসনের জবাব দিতে চান তাহলে তা যেন শক্ত আঘাত না হয় এবং অপারেশনের তীব্রতা তুলনামূলক কম হয়।

তিনি বলেন, ইরান নিজেই তার সুবিধাজনক সময়ে এই অভিযানের সিদ্ধান্ত নিয়েছিল।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরাইলের বিরুদ্ধে যখন সামরিক অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয় তখন পশ্চিমা দেশগুলো, ইউরোপে আমেরিকার মিত্ররা ইরানের সঙ্গে গভীরভাবে যোগাযোগ করে এবং তারা প্রথমেই অনুরোধ জানায়- ইসরাইলের বিরুদ্ধে অভিযান না চালিয়ে ধৈর্য ধারণ করার। কিন্তু ইরান স্পষ্টভাবে তাদের জানিয়ে দেয় যে, ইসরাইলের বিরুদ্ধে নিশ্চিতভাবে জবাব দেওয়া হবে।

আবদুল্লাহিয়ান বলেন, অভিযানের দুই দিন আগে যুক্তরাষ্ট্র এবং তার আঞ্চলিক মিত্র দেশগুলোকে জানানো হয় যে, ইসরাইলের বিরুদ্ধে আমরা যে অভিযান চালাচ্ছি তাতে তাদের কোনো ঘাঁটি লক্ষ্যবস্তু হবে না।

যুক্তরাষ্ট্রের দেওয়া নোটিশে ইরান সতর্ক করে বলেছিল যে, যদি ওয়াশিংটন ইরানের স্বার্থে আঘাত হানে তাহলে ইরান মধ্যপ্রাচ্য অঞ্চলের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে আঘাত করবে এবং তা হবে চূড়ান্ত পর্যায়ের আঘাত।

আমির আব্দুল্লাহিয়ান বলেন, আমরা আঞ্চলিক মিত্র দেশগুলোকে জানিয়েছিলাম, আমাদের সম্পর্ক ভ্রাতৃত্বের ওপর প্রতিষ্ঠিত কিন্তু যুক্তরাষ্ট্র যদি সামান্যতম ভুল করে তাহলে তাদের ঘাঁটিতে আঘাত করা হবে।

সূত্র: পার্সটুডে

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT