Saturday 29 August 2026,

ইসরাইলি হামলার মধ্যে জিম্মি নিয়ে আলোচনা হবে না: হামাস

প্রকাশিত : 08:40 PM, 10 October 2023 Tuesday 168 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ফিলিস্তিনের স্বাধীনতাপন্থি সশস্ত্রগোষ্ঠী হামাস বলেছে, ইসরাইলি হামলা অব্যাহত থাকলে জিম্মিদের মুক্তি নিয়ে আলোচনা হবে না। লড়াই বন্ধ হলে কেবল বিষয়টি নিয়ে আলোচনা হবে। মঙ্গলবার সংগঠনটির রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়েহ এ মন্তব্য করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে ইসমাইল হানিয়েহ বলেছেন, একাধিক পক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। বন্দি বিনিময়ের মাধ্যমে জিম্মিদের মুক্তি দিতে মধ্যস্থতার প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেছেন, যোগাযোগ করা সব পক্ষকে আমরা জানিয়ে দিয়েছি লড়াই শেষ না হওয়া পর্যন্ত বন্দি শত্রুদের মুক্তির বিষয়ে আলোচনা হবে না। আর আমাদের নির্ধারিত শর্তে কেবল তারা মুক্তি পাবে।

সোমবার হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা এক ভিডিও বার্তাতেও একই ধরনের মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, এটি স্পষ্ট যে, গাজা উপত্যকায় আমাদের জনগণের মতো জিম্মিরাও ঝুঁকিতে রয়েছে। আমরা নিশ্চিত করতে চাই গোলাবর্ষণের মধ্যে, আগ্রাসন চলমান অবস্থায় বা লড়াইয়ের মধ্যে জিম্মিদের মুক্তি নিয়ে আলোচনা করব না।

তিনি বলেছেন, অনেক জিম্মিকে বিভিন্ন স্থানে রাখা হয়েছে। কয়েকজন ইসরাইলি হামলায় নিহত হয়েছেন।

অন্তত চারজন বেসামরিক হামাসের জিম্মায় থাকা অবস্থায় গাজা সীমান্তের কাছে নিহত হয়েছেন বলে জানিয়েছে সিএনএন।

জাতিসংঘে নিযুক্ত ইসরাইল রাষ্ট্রদূত গিলাদ এরডান সোমবার বলেছেন, হামাসের হাতে বন্দি সেনা ও বেসামরিকের সংখ্যা ১০০ থেকে ১৫০ হতে পারে।

শনিবার শুরু হওয়া হামাস-ইসরাইল সংঘাতের চতুর্থ দিনেও গাজায় ইসরাইলি বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ফিলিস্তিনে ৭ শতাধিক ও ইসরাইলে ৯ শতাধিক নিহতের খবর পাওয়া গেছে। উভয়পক্ষে আহতের সংখ্যা আরও কয়েক হাজার।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT