Friday 21 August 2026,

ইসরাইলি হামলায় ৯ ফিলিস্তিনি নিহত

প্রকাশিত : 05:55 PM, 3 July 2023 Monday 189 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের উত্তরাংশে জেনিনের একটি শরণার্থী শিবিরে ড্রোন থেকে হামলা চালায় ইসরাইলি বাহিনী। এ হামলায় এখন পর্যন্ত চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাঁদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অধিকৃত জর্ডান নদীর পশ্চিম তীরের জেনিন শহরে যুদ্ধবিমান থেকে ইসরাইলি বাহিনীর বোমাবর্ষণে নিহত বেড়ে আটজন হয়েছে। অপরদিকে রামাল্লায় পৃথক হামলায় আরেক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে রোববার রাতে থেকে ৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল।

স্থানীয় বাসিন্দা ও ফিলিস্তিনি কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা।

সোমবার স্থানীয় সময় দুপুরে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। এতে আরও ৫০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

জেনিনের আইনজীবী ও মানবাধিকার বিষয়ক গবেষক মোহাম্মদ কামানজি আল জাজিরাকে বলেছেন, শহর ও শরণার্থী শিবিরের পরিস্থিতি খুবই ভয়াবহ। বিপুল সংখ্যক ইসরাইলি দখলদার বাহিনী শহর ও শিবিরে হামলা চালাচ্ছে, এখন পর্যন্ত বিমান হামলা চলছে।

তিনি বলেন, সামরিক যন্ত্র, ইসরাইলি বাহিনীর সশস্ত্র যানবাহন, বুলডোজার সব জায়গায় রয়েছে। নাগরিকদের সম্পত্তি, অবকাঠামো এবং শিবিরের অভ্যন্তরের রাস্তাগুলো তারা এখন সবকিছু ধ্বংস করছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি জানিয়েছে, সোমবার ভোররাত পর্যন্ত জেনিন শহর ও জেনিন শরণার্থী শিবিরে অন্তত ১০ বার বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরাইলি বিমান হামলার পর পরই দখলদার সেনাদের সাঁজোয়া যানের বহর জেনিনে অনুপ্রবেশ করে। এ সময় ফিলিস্তিনি যোদ্ধারা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ লেগে যায়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT