Thursday 27 August 2026,

ইসরাইলি স্থাপনায় আবার হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

প্রকাশিত : 06:23 AM, 25 April 2024 Thursday 168 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইসরাইলের সামরিক স্থাপনায় নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার হিজবুল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ দাবি করা হয়েছে। খবর ইরনা নিউজের

হিজুবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনের উত্তরাঞ্চলে ইসরাইলের দখল করা ভূখণ্ডে ইসরাইলি স্থাপনা নিশানা করে বুধবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন হিজবুল্লাহর যোদ্ধারা।

হিজবুল্লাহর দাবি, সকালের দিকে কাতিউশা ক্ষেপণাস্ত্র দিয়ে উত্তর ফিলিস্তিনের শোমেরা নামের একটি এলাকায় ইসরাইলের সামরিক স্থাপনা নিশানা করে এ হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদ এবং লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের হামলার পাল্টা জবাব দিতে এ হামলা করে হিজবুল্লাহ।

হিজবুল্লাহ পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, দখলকৃত ফিলিস্তিনের আল-রাহিব নামে ইসরাইলের একটি সামরিক ঘাঁটিতে বুধবার সকাল ১০টার দিকে হামলা চালিয়েছেন হিজবুল্লাহর যোদ্ধারা।

এদিকে ইসরাইলের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, উত্তর ইসরাইলের গালালির আভিভিম এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ক্ষেপণাস্ত্র আঘাতের সেখানে একটি ভবনে আগুন ধরে যায়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT