Wednesday 26 August 2026,

ইরান-ইসরায়েল যুদ্ধ: শি জিনপিং ও পুতিনের ফোনালাপ

প্রকাশিত : 08:25 AM, 20 June 2025 Friday 120 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইরান ও ইসরায়েলের সংঘাতের বিষয় নিয়ে ফোনালাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

এসময় দুই নেতা ইসরায়েলের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন এবং মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা দ্রুত কমানোর বিষয়ে একমত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৯ জুন) এ তথ্য জানায় ক্রেমলিন। খবর রয়টার্সের।

ক্রেমলিনে পুতিনের সহকারী ইউরি উশাকভ সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট পুতিন ও শি জিনপিং ‘ইসরায়েলের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন, যা জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের অন্যান্য নিয়ম লঙ্ঘন করে।’

উশাকভ আরও বলেন, ‘মস্কো এবং বেইজিং উভয়ই মৌলিকভাবে বিশ্বাস করে, বর্তমান পরিস্থিতি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কিত সমস্যাগুলোর কোনো সামরিক সমাধান নেই। এই সমস্যা শুধুমাত্র রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধান করতে হবে।’

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, শি জিনপিং ফোনালাপে বলেছেন, পরিস্থিতি শান্ত করতে এই অঞ্চলে ‘বিশেষ প্রভাব’ থাকা ‘প্রধান দেশগুলোর’ কূটনৈতিক প্রচেষ্টা বাড়ানো উচিত।

শি বলেন, ‘যুদ্ধরত পক্ষগুলো, বিশেষ করে ইসরায়েলকে যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধবিরতি ঘোষণা করা উচিত। যাতে যুদ্ধের বিস্তার দৃঢ়ভাবে এড়ানো যায়।’ তিনি দুই দেশের বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়ার আহ্বান জানান।

এদিকে রাশিয়া সতর্ক করে বলছে, ইসরায়েল-ইরান সংঘাত সপ্তম দিনে গড়িয়েছে, আরও বাড়লে বিপর্যয় ঘটতে পারে। মস্কো যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের বোমা হামলায় যোগ না দেওয়ার আহ্বান জানিয়েছে।

প্রেসিডেন্ট পুতিন সংঘাত শুরু হওয়ার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে যোগাযোগ করেছেন।

তিনি বারবার বলেছেন, রাশিয়া যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে মধ্যস্থতা করতে প্রস্তুত। তবে এখন পর্যন্ত কেউ রাশিয়ার প্রস্তাব গ্রহণ করেনি।

শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপে পুতিন তার মধ্যস্থতার প্রস্তাব পুনর্ব্যক্ত করেন। পুতিনের সহকারী উশাকভ জানান, চীনা নেতা প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছেন।

তবে চীনের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে শির এমন সমর্থনের বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT