Wednesday 26 August 2026,

ইরানের হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেল নেতানিয়াহু

প্রকাশিত : 09:31 AM, 16 June 2025 Monday 117 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলের একটি শহর সিজারিয়ায় প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পারিবারিক বাসভবনের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ তথ্য জানিয়েছে দ্য ইকোনমিক টাইমস।

ইসরায়েলি গণমাধ্যমের মতে, ইরানি হামলায় হাদেরার একটি বিদ্যুৎ কেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হামলার একটু আগেই স্থান ত্যাগ করেন নেতানিয়াহু।

ফিলিস্তিন ক্রনিকলের মতে, পশ্চিম তীরের বসতি, গোলান হাইটস, গ্যালিলি এবং হাইফা অঞ্চলসহ মধ্য ও উত্তর ইসরায়েলজুড়ে বিমান হামলার সাইরেন সক্রিয় করেছে ইসরায়েল।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের জন্য নির্দেশনা জারি করেছে, তাদের আশ্রয়কেন্দ্রের চলে যেতে বলা হয়েছে।

কারণ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোকে আঘাত করেছে। তবে বাধা দেওয়ার পরও দক্ষিণ গোলান হাইটসেও আগুন লাগার কথা জানিয়েছে তারা।

রোববার (১৫ জুন) রাতে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক ডজন মিসাইল ছোড়ে ইরান। ইসরায়েলের বন্দরনগরী হাইফা তেল আবিবে ও নেগেভ বিমানঘাঁটিতে আঘাত করেছে এসব হাইপারসনিক ক্ষেপণাস্ত্র।

ইসরায়েলি জাতীয় জরুরি সেবা সংস্থা জানিয়েছে, হাইফায় ইরানের মিসাইলের আঘাতে অন্তত চারজন আহত হয়েছে। তবে এখন হতাহতের সংখ্যা নিরূপণ করা হচ্ছে।

ইসরায়েলি ফায়ার ও রেসকিউ সার্ভিস জানিয়েছে, একটি ভবনে সরাসরি মিসাইল আঘাত হানার খবর পেয়েছে তারা। এটি একটি আবাসিক ভবন। তাদের উদ্ধারকারীরা এখন ঘটনাস্থলে রওনা দিয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT