Thursday 20 August 2026,

ইরানের হামলায় ইসরায়েল এখন ধ্বংসনগরী

প্রকাশিত : 12:03 PM, 17 June 2025 Tuesday 123 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

একের পর এক হামলা করছে ইরান। আর এই হামলায় দখলদার ইসরাইল এখন ধ্বংসনগরীতে পরিণত হয়েছে। দেখে চিনার উপায় নেই এটি ইসরাইল।

এদিকে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান ইসরায়েলের দিকে আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর প্রতিক্রিয়ায়, উত্তর ইসরায়েল জুড়ে সাইরেন বাজানো হয়েছে এবং বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। খবর সিএনএনের।

আল জাজিরার খবর অনুযায়ী, ইরান ইসরায়েলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এতে তেল আবিব ও হাইফা অঞ্চল বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, ইরান থেকে নিক্ষেপ করা তিনটি ব্যালিস্টিক মিসাইলের মধ্যে একটি বাধাগ্রস্ত করতে পেরেছে। বাকি দুটি উত্তর ইসরায়েলের খোলা এলাকায় আঘাত হেনেছে।

জেরুজালেম পোস্টের তথ্য অনুযায়ী, আইডিএফ জানিয়েছে তারা ইরানের ১২০টি ব্যালিস্টিক মিসাইল লঞ্চার ধ্বংস করেছে।

সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে নিক্ষেপ করা প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্রের অধিকাংশই ইসরায়েলের আয়রন ডোম দ্বারা প্রতিহত করা গেছে, তবে কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভেতরে আঘাত হানে।

আনোদুলু এজেন্সি জানিয়েছে, ইরান সোমবার ইসরায়েলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে হাইফা, ক্রায়োট, গ্যালিলি ও লোয়ার গ্যালিলি অঞ্চলে সাইরেন বাজানো হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT