Friday 21 August 2026,

ইরানের গুপ্তচর ছিলেন ইসরায়েলি সেনা, অতঃপর…

প্রকাশিত : 11:55 AM, 18 July 2025 Friday 142 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী-আইডিএফের এক সৈনিকের বিরুদ্ধে ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে। ১২ দিনের যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতের স্থানের ফুটেজ পাঠানো ছিল তার কাজ। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

শিন বেট নিরাপত্তা সংস্থা এবং ইসরায়েল পুলিশ ঘোষণা করেছে, একজন আইডিএফ সৈনিকের বিরুদ্ধে আর্থিক সুবিধার বিনিময়ে ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে।

সম্প্রতি ওই সৈনিককে আটক করা হয়েছে। শিন বেট, পুলিশের লাহাভ-৪৩৩ মেজর ক্রাইম ইউনিট ও মিলিটারি পুলিশের নেতৃত্বে প্রাথমিক তদন্তের পর আজ সামরিক প্রসিকিউটররা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

শিন বেট ও পুলিশের মতে, ওই সৈনিক ইরানি সেনাদের সাথে জেনেশুনে যোগাযোগ বজায় রেখেছিলেন এবং তাদের জন্য কাজ করেছিলেন। যার মধ্যে রয়েছে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র আঘাতের স্থানগুলোর চিত্রগ্রহণ এবং ফুটেজ পাঠানো।

শিন বেট বলেছে, ঘটনাটি গুরুতর। কারণ ইসরায়েলি সৈনিক শত্রুদের সাথে যোগাযোগ বজায় রেখেছিল। তার মানে আরও অনেকে এ কাজ করতে সক্ষম।

সামরিক প্রসিকিউটররা সৈনিকের বিরুদ্ধে একজন বিদেশী এজেন্টের সাথে যোগাযোগ এবং শত্রুর কাছে তথ্য প্রেরণের অভিযোগ আনেন। সামরিক আদালত ওই সৈনিককে ২২ জুলাই পর্যন্ত আটক রাখার নির্দেশ দেন। তবে বিচার চলাকালীন তার রিমান্ড আরও বাড়ানো হবে বলে আশা করা হচ্ছে।

গত দুই বছর ধরে ইরান অর্থের বিনিময়ে ইসরায়েলিদের গুপ্তচর হিসেবে নিয়োগের প্রচেষ্টা জোরদার করেছে।

বেশিরভাগ ক্ষেত্রে ইরানি বাহিনী অনলাইনে ইসরায়েলিদের নিয়োগ করে। শুরুর দিকে ছোট, নিরীহ কাজ সম্পাদনের দায়িত্ব দেয়। ধীরে ধীরে আরও গুরুতর অপরাধে তাদের কাজে লাগায়। গোয়েন্দা তথ্য সংগ্রহ, এমনকি হত্যার ষড়যন্ত্রও গুপ্তচরদের কাজের মধ্যে রয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT