Monday 24 August 2026,

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ৩১ হাজার ভবন ধ্বংস

প্রকাশিত : 06:47 AM, 1 July 2025 Tuesday 138 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানি হামলায় ইসরায়েলে অন্তত ৩১ হাজার ভবন ও ৪ হাজার যানবাহন সম্পূর্ণভাবে ধ্বংস বা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের প্রতিরক্ষা-সংক্রান্ত সংবাদমাধ্যম ‘দেফা প্রেস’।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস-এর বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদন অনুসারে, ‘অপারেশন ট্রু প্রমিজ’ নামের সামরিক অভিযানের আওতায় ইসলামিক রেভ্যুলুশনারি গার্ডস কর্পসের অ্যারোস্পেস ইউনিট ২২ দফায় ইসরায়েলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

এতে ইসরায়েলের একাধিক শহরে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয় এবং এটি দেশটির জন্য ‘অপূরণীয় ধ্বংস’ ডেকে এনেছে বলে দাবি করা হয়।

এর আগে ১৩ জুন ইসরায়েল ইরানের ওপর প্রথম সামরিক হামলা চালায়। টানা ১২ দিন ইসরায়েলি বাহিনী ইরানের সামরিক ঘাঁটি, পারমাণবিক স্থাপনা এবং আবাসিক এলাকাকে লক্ষ্য করে বোমা বর্ষণ করে। এর জবাবে পাল্টা হামলায় নামে ইরান।

এদিকে ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র—নাতাঞ্জ, ফোর্দো ও ইসফাহান—লক্ষ্য করে সামরিক আঘাত হানে।

জবাবে ইরান কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক স্থাপনা, আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

শেষ পর্যন্ত এই উত্তেজনার প্রেক্ষিতে ২৪ জুন একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, যার মাধ্যমে উভয় পক্ষ সাময়িকভাবে সংঘর্ষ থেকে বিরত থাকে।

বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে এবং ভবিষ্যতে আরও উত্তেজনার পথ খুলে দিতে পারে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT