Thursday 27 August 2026,

ইমরান-বুশরা বিবির পক্ষে আদালতের নোটিশ

প্রকাশিত : 10:11 PM, 3 April 2023 Monday 211 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

পাকিস্তানের জাতীয় জবাবদিহি ব্যুরো (এনএবি) দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে তোশাখানা মামলায় তলব করেছিল।

জাতীয় জবাবদিহি ব্যুরোর এই তলবের বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হয়েছিলেন পিটিআই চেয়ারম্যান ও তার স্ত্রী। ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) সোমবার সেই আপিলের শুনানি শেষে জাতীয় জবাবদিহি ব্যুরোর বিরুদ্ধে পাল্টা নোটিশ জারি করেছে।

জিও নিউজ জানিয়েছে, তোশাখানা মামলায় পিটিআই চেয়ারম্যান ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে এনএবি যে তলবি নোটিশ দিয়েছে, তা স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুসরণ না করেই দেওয়া হয়েছে। এ বিষয়ে পাকিস্তানের দুর্নীতিবিরোধী সংস্থাটির উদ্দেশে নোটিশ জারি করেছে আদালত।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি এবং ১৬ মার্চ কল-আপ নোটিশ জারি করে দুর্নীতিবিরোধী ওয়াচডগ। একে চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির দায়ের করা আবেদন গ্রহণ করে আদালত। বুশরা বিবির আবেদনে এনএবির কল-আপ নোটিশকে অবৈধ ঘোষণা করার জন্য আদালতের কাছে আবেদন করা হয়।

সেই সঙ্গে তোশাখানা মামলার চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তদন্ত স্থগিত করতে এবং কল-আপ নোটিশের ভিত্তিতে আবেদনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা স্থগিত করার জন্য ব্যবস্থা নিতে আদালতে আবেদন করেছিলেন তারা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT